Recruitment in India Post 2023

ইন্ডিয়া পোস্টে ১২ হাজারের বেশি শূন্যপদে চাকরি, কোন পদে নেওয়া হবে? বেতনই বা কত?

আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া দরকার। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি পাশ হওয়া প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মে ২০২৩ ১৭:১৩
ইন্ডিয়া পোস্ট।

ইন্ডিয়া পোস্ট। ছবি: সংগৃহীত।

ভারতীয় ডাক বিভাগ (ইন্ডিয়া পোস্ট)-এ রয়েছে একাধিক শূন্যপদে চাকরির সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

গ্রামীণ ডাক সেবক বিভাগে নেওয়া হবে কর্মী। ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে রয়েছে চাকরির সুযোগ। মোট শূন্যপদ ১২,৮২৮টি। ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১২ হাজার থেকে ২৯,৩৮০ টাকা। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টাররা প্রতি মাসে বেতন হিসাবে পাবেন ১০ হাজার থেকে ২৪,৪৭০ টাকা পর্যন্ত। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া দরকার। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি পাশ হওয়া প্রয়োজন। কম্পিউটারের কাজ জানা থাকতে হবে। এ ছাড়াও বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে ইন্ডিয়া পোস্ট বা গ্রামীণ ডাক সেবক-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এর পর অনলাইনে বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি, আবেদন মূল্যও জমা দেওয়া দরকার। ১১ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ১২ থেকে ১৪ জুনের মধ্যে আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়া পোস্ট বা গ্রামীণ ডাক সেবক-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন