Executive Mba Admission

চাকরির সঙ্গে এমবিএ! আইআইএম বিশাখাপত্তনমের দিচ্ছে এমন সুযোগ, আবেদন করবেন কী ভাবে?

২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক যোগ্যতা থাকা চাই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১২:২৩
আইআইএম বিশাখাপত্তনম।

আইআইএম বিশাখাপত্তনম। ছবি: সংগৃহীত।

চাকরির পাশাপাশি পড়াশোনার সুযোগ দিচ্ছে বিশাখাপত্তনমের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম)। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

এগ্‌জ়িকিউটিভ এমবিএ পড়া যাবে। ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক যোগ্যতা থাকা চাই। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য নম্বরের মাপকাঠিতে ছাড় রয়েছে। পাশাপাশি, তিন বছর পূর্ণ সময় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রথমে বিশাখাপত্তনমের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘অ্যাডমিশন’-এ যাওয়া প্রয়োজন। সেখান থেকেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৭ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদন প্রক্রিয়া সম্পন্নের পর প্রতিষ্ঠানের তরফে প্রবেশিকা ও ইন্টারভিউ নেওয়া হবে। সেখানে উত্তীর্ণ হতে পারলেই মিলবে ভর্তির সুযোগ।

Advertisement
আরও পড়ুন