স্কুল শিক্ষা দফতরের তরফে গ্রন্থাগারিক নিয়োগ। ছবি: সংগৃহীত।
রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি)-এর তরফে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
গ্রন্থাগারিক পদে কর্মী নিয়োগ হবে। রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এ নেওয়া হবে কর্মী। শূন্যপদ একটি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫৬,১০০ টাকা থেকে ১ লক্ষ ৪৪ হাজার ৩০০ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাংলা অথবা নেপালি এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকা চাই। প্রার্থীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে (https://psc.wb.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনমূল্য জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৪ এপ্রিল ২০২৬। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি ডব্লুবিপিএসসি-র ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।