প্রকাশিত হয়ছে দ্বিতীয় পর্বের জয়েন্ট পরীক্ষায় অ্যাডমিট কার্ড। ছবি: সংগৃহীত।
প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (জেইই) মেন-এর দ্বিতীয় পর্বের অ্যাডমিট কার্ড। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে প্রকাশ করা হয়েছে। এপ্রিলে পরীক্ষার আগে আবেদনকারীরা এনটিএ-এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড।
এনটিএ-এর তরফে জানানো হয়েছে, এই অ্যাডমিট কার্ড শুধুমাত্র ২ ও ৪ এপ্রিল পরীক্ষার জন্য। ৫ থেকে ৮ এপ্রিল পরীক্ষার অ্যাডমিট কার্ড এখনও প্রকাশ করা হয়নি। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড-সহ প্রয়োজনীয় তথ্যের জন্য নিয়মিত জেইই মেন-এর ওয়েবসাইট নজরে রাখতে বলা হয়েছে।
কী ভাবে ডাউনলোড করবেন
প্রথমে এনটিএ-এর জেইই মেন-এর ওয়েবসাইটে (jeemain.nta.nic.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে অ্যাডমিট কার্ডের লিঙ্কটি পাওয়া যাবে। এর পর প্রয়োজনীয় তথ্য পূরণ করলেই পাওয়া যাবে অ্যাডমিট কার্ড।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার দিন অবশ্যই প্রার্থীদের কাছে অ্যাডমিট কার্ডটি রাখতে হবে। অ্যাডমিট কার্ডে প্রার্থীর নাম, জন্মতারিখ, পরীক্ষার দিন-সহ বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। অ্যাডমিট কার্ডে তথ্য পরীক্ষার আগেই ভাল ভাবে যাচাই করে নিতে হবে। পাশাপাশি, অ্যাডমিট কার্ডে দেওয়া কিউআর কোড এবং বার কোড-এর ছবিও যেন প্রিন্টে ভাল ভাবে আসে, সে দিকেও নজর রাখতে হবে। পরীক্ষার দিন অ্যাডমিট কার্ডের সঙ্গে একটি বৈধ সরকারি নথি রাখতে হবে বলে জানানো হয়েছে এনটিএ-র তরফে।