Numerology Prediction

বিভিন্ন জনের কাছে বৈভবের সংজ্ঞা ভিন্ন, নেপথ্যে জন্মসংখ্যা! সংখ্যাতত্ত্বের বিচারে কে কিসে প্রকৃত সুখ খুঁজে পান?

কোনও নামী সংস্থার চিত্তাকর্ষক ব্যাগ হোক বা ঘড়ি, কেনার ইচ্ছা অনেকের মনের কোণেই লুকোনো থাকে। কেউ আবার নামী সংস্থার দু’চাকা-চারচাকা কেনারও স্বপ্ন দেখেন। সংখ্যাতত্ত্ব বলছে, বৈভবের প্রতি প্রেম সকল মানুষের মনের কোণেই রয়েছে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:১৯
luxury

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষ সংক্রান্ত কোনও গণনা যে কারও পক্ষে করা সম্ভব নয়, সেই বিষয়ে বিস্তর জ্ঞান থাকলেই জ্যোতিষের বিচার করা যায়। তবে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে এ রূপ কোনও ব্যাপার নেই। জন্মসংখ্যা বিচার করলেই সেই ব্যাপারে নানা জিনিস জেনে নেওয়া সম্ভব। এক জন মানুষের জন্মসংখ্যার ভিত্তিতেও তাঁর সম্বন্ধে নানা তথ্য বলে দেওয়া সম্ভব। কমবেশি প্রত্যেক মানুষেরই বিলাসবহুল জিনিসের প্রতি অল্পবিস্তর টান থাকে। কারও মনে এই টান বেশি থাকে, কারও কম। কিন্তু কোনও নামী সংস্থার চিত্তাকর্ষক ব্যাগ হোক বা ঘড়ি, কেনার ইচ্ছা অনেকের মনের কোণেই লুকোনো থাকে। কেউ আবার নামী সংস্থার দু’চাকা-চারচাকা কেনারও স্বপ্ন দেখেন। সংখ্যাতত্ত্ব বলছে, বৈভবের প্রতি প্রেম সকল মানুষের মনের কোণেই রয়েছে। তবে বৈভবের সংজ্ঞা সকলের কাছে সমান নয়। এ বিষয়েও কলকাঠি নাড়ে জন্মসংখ্যা। মূলাঙ্কের ভিত্তিতে প্রত্যেক জাতক-জাতিকার কোন বিলাসবহুল দ্রব্যের প্রতি প্রেম রয়েছে, জেনে নিন।

Advertisement

১: সূর্য দ্বারা নিয়ন্ত্রিত ১ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের কাছে ক্ষমতাই সব। এঁরা সমাজের কাছে নিজেদের বিত্তশালী রূপে তুলে ধরতে পছন্দ করেন। তাতেই এঁরা প্রকৃত সুখ খুঁজে পান। নামীদামি সংস্থার জামাকাপড়, প্রসাধনী এঁদের অতি পছন্দের।

২: লোকদেখানো বিষয়টি ২ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের মোটে পছন্দ নয়। নিজের মনকে যেটা শান্তি দেয়, চাঁদ দ্বারা নিয়ন্ত্রিত ২ জন্মসংখ্যার ব্যক্তিদের সেটাই পছন্দের। এঁরা সৃজনশীল জিনিসের জন্য পয়সা খরচ করতে ভালবাসেন। সেটি যে কোনও নামকরা সংস্থার জিনিসই হতে হবে এমন কোনও ব্যাপার নেই। নিজের ভাললাগাকে গুরুত্ব দেওয়াই এঁদের কাছে বিলাসিতা-সম।

৩: বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকারা অল্পে খুশি হন না। এঁদের গাড়ি-বাড়ি সবই চাই। পাশাপাশি নামী রেস্তরাঁয় খেতে যাওয়াতেও এঁদের না নেই। এই জন্মসংখ্যার ব্যক্তিরা আমোদে মেতে থাকতে ভালবাসেন।

৪: রাহুর প্রভাব থাকে ৪ জন্মসংখ্যার ব্যক্তিদের উপর। এঁরা কাছের মানুষের আনন্দে খুশি হন। নিজের জন্য বিশেষ কিছু করতে পছন্দ করেন না। যখন যেটা মন চায়, সেটা কিনতে পারাতেই এঁরা সুখ খুঁজে পান। পছন্দের জিনিস কিনতে পারাটাই এঁদের কাছে বিলাসিতার সমান।

৫: ৫ জন্মসংখ্যার ব্যক্তিরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুনত্ব জিনিস কেনাকে বিলাসিতা মনে করেন। বুধ দ্বারা নিয়ন্ত্রিত ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের কোনও একটা জিনিসের প্রতি মন স্থির থাকে না। মোবাইল থেকে ব্যাগ, নতুন যেটাই দেখেন, সেটার প্রতি এঁদের আকর্ষণ তৈরি হয়। পুরনোটি তখন এঁদের কাছে বাজে হয়ে যায়।

৬: শুক্র দ্বারা নিয়ন্ত্রিত ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের মূল্যবান জিনিসপত্রের প্রতি ঝোঁক বেশি থাকে। নামীদামি সংস্থার জামাকাপড়, সুগন্ধি প্রভৃতি ব্যবহার করতে ভালবাসেন এঁরা। পরে গিয়ে সেগুলি আদৌ তাঁদের ভাল লাগবে কি না বা তাঁরা আর ব্যবহার করবেন কি না সে সব ভেবে দেখেন না। যখন যেটা মন চায়, তখনই সেটা কিনে ফেলেন।

৭: কেতু দ্বারা নিয়ন্ত্রিত ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের আধ্যাত্মিক জ্ঞান বাকিদের তুলনায় একটু বেশি হয়। এঁরা যে কোনও বিষয় নিয়ে গভীরে গিয়ে ভাবতে ভালবাসেন। এঁদের কাছে বিলাসিতা মানে এমন কোনও জায়গায় যাওয়া, যেখানে তাঁরা নিজেদের মতো করে সময় কাটাতে পারবেন। জিনিসপত্র নয়, ভ্রমণের জন্য টাকা খরচ করতে বেশি পছন্দ করেন ৭ জন্মসংখ্যার ব্যক্তিরা।

৮: ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকারা শনির প্রভাবে প্রভাবিত। লোকদেখানো জিনিসের জন্য পয়সা খরচ করা এঁদের আসে না। এঁদের কাছে বিলাসিতা মানে গাড়ি আর বাড়ি। সেটি পাওয়ার জন্য এঁরা প্রচুর পরিশ্রমও করেন।

৯: মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত ৯ জন্মসংখ্যার ব্যক্তিদের কাছে বিলাসিতা মানে কাছের মানুষদের সঙ্গে মিলে মজা করা। এঁরা তাতেই খুশি। নিজের জন্য এঁরা যতটা না খরচা করেন, তার চেয়ে বেশি খরচ করেন কাছের মানুষদের জন্য।

Advertisement
আরও পড়ুন