KVS Admission 2026

কেভিএস-এর বালবাটিকায় পড়ুয়া ভর্তি! তৃতীয় তালিকা প্রকাশ, কী ভাবে দেখা যাবে নাম?

কেভিএস-এর তরফে জানানো হয়েছে, তাদের নিজস্ব ওয়েবসাইট গিয়ে যেমন নাম দেখা যাবে, তেমনই ই-মেল অথবা এসএমএস-এর মাধ্যমেও জানানো হতে পারে। তাই অভিভাবকদের সব ক’টি ক্ষেত্রেই নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৫:৩৭
বালবাটিকা এবং প্রথম শ্রেণির জন্য ভর্তির তালিকা প্রকাশ।

বালবাটিকা এবং প্রথম শ্রেণির জন্য ভর্তির তালিকা প্রকাশ। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস) ২০২৬–২৭ শিক্ষাবর্ষে বালবাটিকা এবং প্রথম শ্রেণির জন্য তৃতীয় প্রভিশনাল ভর্তি তালিকা প্রকাশ করেছে। কেভিএস-এর ওয়েবসাইট থেকেই অভিভাবকেরা তালিকাটি দেখতে পারেন।

Advertisement

কেভিএস-এর তরফে জানানো হয়েছে, তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে যেমন তালিকা দেখা যাবে, তেমনই ই-মেল অথবা এসএমএস-এর মাধ্যমেও জানানো হতে পারে। তাই অভিভাবকদের সব ক’টি ক্ষেত্রেই নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও জানানো হয়েছে, যদি তালিকায় সন্তানের নাম থাকে, তা হলে শিশুর জন্মের শংসাপত্র, পাসপোর্ট সাইজ ছবি, ঠিকানার প্রমাণপত্র-এর মতো বিশেষ নথি জোগাড় করে রাখতে হবে।

কী ভাবে দেখা যাবে তালিকা?

কেন্দ্রীয় বিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চেক অ্যাপ্লিকেশন স্টেটাস’-এ যেতে হবে। এর পর লগ-ইন কোড শিশুর জন্মতারিখ এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করতে হবে। তা হলেই তালিকাটি দেখা যাবে। পাশাপাশি নির্দিষ্ট কেন্দ্রীয় বিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘অ্যানাউন্সমেন্ট’ অথবা ‘অ্যাকাডেমি’-তে গিয়েও তালিকার পিডিএফ ফাইল দেখা যাবে। তা ছাড়া, স্কুলে গিয়েও ওই তালিকা দেখা যেতে পারে।

কেভিএস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে আবেদন বাতিল হয়ে যাবে। সে ক্ষেত্রে পরবর্তী ধাপে অপেক্ষারত প্রার্থীদের তখন নাম প্রকাশ করা হবে। যদিও, প্রথম শ্রেণির ক্ষেত্রে তৃতীয় প্রভিশনাল তালিকাকেই সাধারণত শেষ নির্ধারিত তালিকা হিসেবে ধরা হয়। তবে, সংরক্ষিত বিভাগে যদি আসন খালি থাকে, তা হলে ফের ভর্তির প্রক্রিয়া শুরু করতে পারে স্কুল। সে ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে অফলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্কুলগুলিকে।

Advertisement
আরও পড়ুন