MBA Admission 2026

দুর্গাপুরের এনআইটি থেকে এমবিএ! সুযোগ পাবেন ৪৪ জন, আবেদন করবেন কী ভাবে?

২০২৫-এর ক্যাট (কমন অ্যাডমিশন টেস্ট), ২০২৬-এর সিম্যাট (কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট), ২০২৫ এবং ২০২৬ সালের ম্যাটে (ম্যানেজমেন্ট অ্যাপ্টিটিউড টেস্ট) উত্তীর্ণ হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৮:৪২
এনআইটি দুর্গাপুর।

এনআইটি দুর্গাপুর। ছবি: সংগৃহীত।

মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়ার সুযোগ দিচ্ছে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে ২০২৬-২৮ শিক্ষাবর্ষের জন্য পড়ুয়াদের এই কোর্সে ভর্তি নেওয়া হবে। এ জন্য অনলাইনেই আবেদন করতে পারবেন পড়ুয়ারা।

Advertisement

কোর্সটি দু’বছরের। মোট ৪৪ জন সুযোগ পাবেন ভর্তি হওয়ার। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। ২০২৫-এর ক্যাট (কমন অ্যাডমিশন টেস্ট), ২০২৬-এর সিম্যাট (কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট), ২০২৫ এবং ২০২৬ সালের ম্যাটে (ম্যানেজমেন্ট অ্যাপ্টিটিউড টেস্ট) উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে এই কোর্সে ভর্তি নেওয়া হবে।

কোর্সে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রথমে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আগামী ৩০ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর বাছাই পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে ৮ মে। গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের পর নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে ২৯ মে।

Advertisement
আরও পড়ুন