NCHM JEE 2026

হোটেল ম্যানেজমেন্ট-এ স্নাতক প্রবেশিকায় আবেদনের মেয়াদ ফের বৃদ্ধি হল, পরীক্ষা কবে?

সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষা নেওয়া হবে সিবিটি (কম্পিউটার বেস্‌ড টেস্ট) মাধ্যমে। ২০২৬-এর জানুয়ারিতে প্রথম বার বৃদ্ধি করা হয়েছিল আবেদনের মেয়াদ। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৫ মার্চ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৮:২১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকে ভর্তির জন্য প্রবেশিকার আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (এনসিএইচএম জেইই)-এ আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হল। বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানাল এনটিএ।

Advertisement

আগামী ২৫ এপ্রিল প্রবেশিকার আয়োজিত হতে চলেছে। সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষা নেওয়া হবে সিবিটি (কম্পিউটার বেস্‌ড টেস্ট) মাধ্যমে। উত্তীর্ণেরা ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি (এনসিএইচএমসিঅ্যান্ডসিটি) অধীনস্থ বিভিন্ন কলেজে পড়ার সুযোগ পাবেন। ভর্তির সুযোগ পাবেন হসপিটাল অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন(এইচএইচএ)-এর বিএসসি কোর্সে। যে পড়ুয়ারা দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ, তাঁরাই আবেদন জানাতে পারবেন স্নাতকে ভর্তির এই প্রবেশিকায়।

আবেদন করবেন কী ভাবে?

আগ্রহীদের https://exams.nta.nic.in/nchm-jee-এ গিয়ে আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। এ জন্য গত বছরের শেষ থেকেই শুরু হয় আবেদন প্রক্রিয়া। ২০২৬-এর জানুয়ারিতে প্রথম বার বৃদ্ধি করা হয়েছিল আবেদনের মেয়াদ। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৫ মার্চ। নয়া বিজ্ঞপ্তিতে সেই মেয়াদ বৃদ্ধি করে ১ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন