NCERT Text Book Distribution

বই ছাড়াই পড়াশোনা শুরু নতুন শিক্ষাবর্ষে! সমস্যা মেটাতে তৎপর এনসিইআরটি

নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর এখনও পর্যন্ত অনেকেই হাতে পায়নি পাঠ্যবই। পড়ুয়াদের বই পাইয়ে দিতে অনলাইন মাধ্যমে বই বিক্রির সিদ্ধান্ত এনসিইআরটি-র।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১২:৫৬

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পাঠ্যবইয়ে ছবি-বিতর্কের মাঝেই নতুন সমস্যায় এনসিইআরটি। অভিযোগ, স্কুলগুলিতে এখনও পর্যন্ত সব বিষয়ের পাঠ্যবই পৌঁছায়নি। ফলে, নতুন শিক্ষাবর্ষে পড়ুয়াদের এখনও ডিজিটাল মাধ্যমের উপরে ভরসা রেখে পঠনপাঠন শুরু করতে হচ্ছে। তাই সমস্যার সমাধানে নিজস্ব বই বিতরণ কেন্দ্র ছাড়াও অনলাইন মাধ্যমে পাঠ্যবই পাঠাবে এনসিইআরটি।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, অনলাইন বিপণন কেন্দ্র ছাড়াও সংস্থার তরফে প্রতিষ্ঠিত স্ট্র্যাটেজিক ডিস্ট্রিবিউশন সেন্টারস্ থেকেও বিভিন্ন স্কুলে বই পাঠানো হবে। ওই কেন্দ্র থেকে বই পাঠানোর কাজে সহায়তা করবে সেন্ট্রাল ওয়্যারহাউস কর্পোরেশন।

এনসিইআরটি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাময়িক ভাবে স্থানীয় স্তরের বিক্রেতার সঙ্গে সমন্বয়ের অভাবের কারণে বই সঠিক সময়ে হাতে পায়নি পড়ুয়ারা। যদিও সংস্থার তরফে আশ্বাস দেওয়া হয়েছে, সমস্যার দ্রুত সমাধান করা হবে।

এনসিইআরটি সূত্রে খবর, চলতি বছরে মোট ৯০ লক্ষ পাঠ্যবই নবম শ্রেণির জন্য ছাপানো হয়েছে। দেশের বিভিন্ন কেন্দ্র থেকে ওই বই সংগ্রহ করে নিতে পারবে পড়ুয়ারা। তবে, নতুন করে অষ্টম এবং নবম শ্রেণির সমাজবিজ্ঞানের বই ছাপানোর কাজ চলছে। সেই বই হাতে পেতে সময় লাগতে পারে।

Advertisement
আরও পড়ুন