Viral Video

‘ঘুম’ ভাঙাতে আকুল, মৃত সন্তানকে কোলছাড়া করল না মা বাঁদর! ভাইরাল মনখারাপ করা ভিডিয়ো

সম্প্রতি এমনই একটি ঘটনা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, যা প্রমাণ করে মাতৃত্বের বোধ রয়েছে অবোলা প্রাণীদের মধ্যেও। একটি মা বাঁদরকে তার মৃত শাবকের দেহ কোলে নিয়ে ঘুরতে দেখা গিয়েছে একটি ভিডিয়োয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৪:২৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাতৃস্নেহ এমন এক বিষয় যা কোনও গণ্ডিতে বেঁধে রাখা যায় না। শুধু মানুষের মধ্যেই না, সন্তানের প্রতি টানের প্রকাশ দেখা যায় চারপেয়ে প্রাণীদের মধ্যেও। সম্প্রতি এমনই একটি ঘটনা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, যা প্রমাণ করে মাতৃত্বের বোধ রয়েছে অবোলা প্রাণীদের মধ্যেও। একটি মা বাঁদরকে তার মৃত শাবকের দেহ কোলে নিয়ে ঘুরতে দেখা গিয়েছে একটি ভিডিয়োয়।

Advertisement

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি অ্যাসবেস্টসের ছাদে একটি বাঁদর একটি ছোট্ট বাঁদরকে কোলে নিয়ে রয়েছে। সেটিকে বার বার চুমু খেতেও দেখা যায় তাকে। কিছুটা যেন চিন্তায় রয়েছে চারপেয়েটি। কিছু পরে তাকে লাফ দিয়ে অন্য একটি ছাদে যেতে দেখা যায়। দুঃখের বিষয় হল, ভিডিয়োটি থেকে স্পষ্ট যে বাঁদরছানাটির দেহে প্রাণের চিহ্নমাত্র নেই। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের অউরৈয়া জেলার। সেখানে লেখা রয়েছে, ওই ছোট্ট বাঁদরটি ওই ব়ড় বাঁদরটিরই সন্তান। মৃত শাবককে বুকে আঁকড়ে ছিল সে। তার ছানা যে মারা গেছে, সে কথা বোধহয় বুঝতেও পারেনি অবোলা প্রাণীটি। সে বার বার ছানাকে চাটছিল। হয়তো ভাবছিল যে এ ভাবে ছানার ঘুম ভাঙবে।

এক্সের (সাবেক টুইটার) ‘উমেশঅবস্থি৭৯’ নামের হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ঘটনাটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই বেদনায় ভরে উঠেচে নেটাগরিকদের মন। হৃদয়স্পর্শী এই দৃশ্য চোখে জল এনে দেওয়ার মতো। এ থেকে বোঝা যায়, মানুষ হোক বা প্রাণী—যে কোনও রূপেই মায়ের ভালবাসা তুলনাহীন।

Advertisement
আরও পড়ুন