MBA Admission 2026

এমবিএ পড়তে আগ্রহী, ভর্তির আবেদন গ্রহণ করছে আগরতলার এনআইটি

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য পড়ুয়াদের এই কোর্সে ভর্তি নেওয়া হবে। আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া চাই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৯:০৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ার সুযোগ দিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) আগরতলা। প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর তরফে আয়োজন করা হয়েছে কোর্সটির। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য পড়ুয়াদের এই কোর্সে ভর্তি নেওয়া হবে। আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া চাই। পাশাপাশি কমন অ্যাডমিশন টেস্ট, কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট, গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট অথবা ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। যদি এই প্রবেশিকায় উত্তীর্ণ না হয়ে থাকেন কোনও প্রার্থী, সে ক্ষেত্রে তাঁকে বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকায় উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে এনআইটি আগরতলার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ এপ্রিল। সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল। কোর্সে ভর্তি সংক্রান্ত বাকি তথ্য জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন