MTech Admission 2026

দিল্লির এনআইটি থেকে এমটেক! ভর্তির সুযোগ একাধিক বিষয়ে, আবেদন করবেন কী ভাবে?

ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যান্ড ডেটা সায়েন্স, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভস, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-সহ নানা বিষয়ে পড়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৬:৪৪
দিল্লির এনআইটি।

দিল্লির এনআইটি। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) দিল্লিতে মাস্টার অফ টেকনোলজি পড়ার সুযোগ। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যান্ড ডেটা সায়েন্স, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভস, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ভিএলএসআই), ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অটোমেশন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান। সব মিলিয়ে আসনসংখ্যা ১১০টি। দু’বছরের কোর্স। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ভর্তির প্রক্রিয়া শুরু করেছে। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে এনআইটি দিল্লির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫মে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

Advertisement
আরও পড়ুন