Daisy Shah

মহিলা কিংবা পুরুষ! যে কোনও স্পর্শে অস্বস্তি ডেজ়ীর, সলমনের অভিনেত্রীর সঙ্গে ঘটে কোন ঘটনা?

অনেক দিনই বড়পর্দায় সে ভাবে দেখা মিলছে না ডেজ়ীর। তবে খবর, শীঘ্রই তিনি পলাশ মুচ্ছলের ছবিতে অভিনয় করবেন। এরই মাঝে এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৮:১১
Daisy Shah shares she was inappropriately touched by a Director in South

ডেজ়ী শাহ। ছবি: সংগৃহীত।

সলমন খানের বিপরীতে ‘জয় হো’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ডেজ়ী শাহ। অনেকেই ভেবেছিলেন, সলমনের বিপরীতে নায়িকা হওয়ার সুযোগ পাওয়ার পরে হয়তো আর পিছনে ফিরে তাকাতে হবে না তাঁকে। যদিও বাস্তবে এমন হয়নি। শোনা যাচ্ছে, পলাশ মুচ্ছলের পরবর্তী ছবিতে দেখা যাবে ডেজ়ীকে। এরই মধ্যে এক পরিচালকের কাছে হেনস্থা হওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরলেন অভিনেত্রী। এই ঘটনার পর থেকেই নারী বা পুরুষ, সকলের স্পর্শেই নাকি অস্বস্তি বোধ করেন ডেজ়ী।

Advertisement

অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, “দক্ষিণী ইন্ডাস্ট্রির এক পরিচালক আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলেন। তিনি কাস্টিংয়ের জন্য মুম্বই এসেছিলেন। আমরা ৬-৭ জন মেয়ে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি আমাদের প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা ভাবে দেখা করছিলেন। কিন্তু, আমার ব্যাপারটা ভাল লাগেনি। কারণ, প্রথম দেখাতেই তিনি আমাকে স্পর্শ করেছিলেন এবং আমার হাত ধরেছিলেন।”

ডেজ়ী জানান, এই ঘটনার পর থেকেই তাঁকে কেউ স্পর্শ করলে শঙ্কিত থাকেন। ডেজ়ী বলেন, ‘‘আমি এই কারণে মালিশ করাই না। কারণ, আমি কোনও রকমের স্পর্শই পছন্দ করি না। সেটা নারীর হলেও নয়। আর পুরুষের ক্ষেত্রে তো ব্যাপারটা একেবারেই ভিন্ন। ওই বিষয়টা আমার মনে গভীর প্রভাব ফেলে।’’ যদিও দক্ষিণী ওই পরিচালকের নাম উল্লেখ করেননি ডেজ়ী।

Advertisement
আরও পড়ুন