MBA Admission 2026

স্নাতকেরা পাবেন এমবিএ করার সুযোগ, ভর্তি হওয়ার শর্ত জানাল এনআইটি ওয়ারাঙ্গল

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), ওয়ারাঙ্গল থেকে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) করার সুযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৪:১৫
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), ওয়ারাঙ্গল।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), ওয়ারাঙ্গল। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্নাতকেরা পাবেন এমবিএ করার সুযোগ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), ওয়ারাঙ্গল-এর স্কুল অফ ম্যানেজমেন্ট-এর অধীনে ওই বিষয়টি পড়ানো হবে। স্নাতকোত্তর স্তরে দু’বছরের ওই কোর্সটি করার জন্য স্নাতকে অন্তত ৬৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

Advertisement

যে কোনও বিষয়ে স্নাতকেরা এনআইটি, ওয়ারাঙ্গল থেকে এমবিএ করার সুযোগ পাবেন। তবে, তাঁদের কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট), ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট (ম্যাট) কিংবা গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট-এর (জিম্যাট) মধ্যে যে কোনও একটি পরীক্ষায় পাশ করতে হবে। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উল্লিখিত কোর্সে ভর্তি নেবেন এনআইটি কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, মোট ৭৭ জনকে ওই কোর্সের জন্য ভর্তি নেওয়া হবে। ক্লাসের পাশাপাশি, পড়ুয়ারা বাছাই করা সংস্থায় গিয়ে কাজের প্রশিক্ষণ নিতে পারবেন। ওই কোর্সের জন্য প্রতি সেমেস্টার পিছু ৩৫,০০০ টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে।

আবেদনের জন্য অনলাইন পোর্টাল মারফত সমস্ত নথি জমা দিতে হবে। আবেদনমূল্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের জন্য পোর্টাল ২৫ এপ্রিল পর্যন্ত চালু থাকছে। বাছাই করা পড়ুয়াদের নাম ৮ মে প্রকাশিত হবে। তাঁদের মেধা ও যোগ্যতা যাচাই করার জন্য গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ ২৮ থেকে ২৯ মে পর্যন্ত চলবে।

Advertisement
আরও পড়ুন