NEET SS 2025 Scorecard

অপেক্ষার অবসান! ফল ঘোষণার পর প্রকাশ করা হল নিট এসএস-এ উত্তীর্ণদের মার্কশিটও

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য গত ২৬ এবং ২৭ ডিসেম্বর দেশ জুড়ে নিট এসএস-এর আয়োজন করা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

গত বছর ডিসেম্বর মাসে হয়েছিল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট সুপার স্পেশ্যালিটি (নিট এসএস)। পরীক্ষার ফল ঘোষণার পর স্কোরকার্ড প্রকাশ করল ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)।

Advertisement

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য গত ২৬ এবং ২৭ ডিসেম্বর দেশ জুড়ে নিট এসএস-এর আয়োজন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার প্রবেশিকার ফল ঘোষণা করা হয় গত ২৩ জানুয়ারি। এ বার প্রকাশ করা হল স্কোরকার্ড। পরীক্ষার্থীরা পরবর্তী ছ’মাসের মধ্যে তাঁদের স্কোরকার্ড বা মার্কশিট ডাউনলোড করে নিতে পারবেন।

কী ভাবে স্কোরকার্ড সংগ্রহ করা যাবে?

১। পরীক্ষার্থীদের natboard.edu.in- এ যেতে হবে।

২। এর পর ‘এগ্‌জ়ামিনেশন’ বিভাগে ক্লিক করে ‘নিট এসএস’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। লিঙ্কে ক্লিক করে নিজেদের ইউজ়ার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই স্ক্রিনে নিজেদের মার্কশিট দেখতে পাওয়া যাবে।

৪। পরীক্ষার্থীদের সেই মার্কশিট ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে হবে।

উল্লেখ্য, বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে ওঠার জন্য প্রয়োজন চিকিৎসাবিদ্যার অন্য নানা বিষয়ে ডিএম, এমসিএইচ, ডিআরএনবি-র। প্রতি বছর এর জন্য এনবিইএমএস-এর তরফে জাতীয় স্তরে নিট এসএস-এর আয়োজন করা হয়। যাঁরা মেডিক্যালের বিভিন্ন ক্ষেত্রে এমডি, এমএস, ডিএনবি অর্জন করেছেন, তাঁরাই এই পরীক্ষা দিতে পারেন।

Advertisement
আরও পড়ুন