NSOU Recruitment 2024

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে গবেষক নিয়োগ, ইন্টারভিউ ১৬ ডিসেম্বর

প্রকল্পটির নাম— ‘আন্ডারস্ট্যান্ডিং স্পেশ্যাল অ্যান্ড জেনারেল এডুকেশন টিচার্স পার্সপেক্টিভস অন ইউনভার্সাল ডিজ়াইন ফর লার্নিং’।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৭:০৪
NSOU

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

গবেষণামূলক কাজের জন্য কর্মী নিয়োগ করবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)। এই মর্মে সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।

Advertisement

ইউনভার্সাল ডিজ়াইন ফর লার্নিং নিয়ে শিক্ষকদের মতামত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশনে গবেষণাধর্মী কাজ হবে। প্রকল্পটির নাম— ‘আন্ডারস্ট্যান্ডিং স্পেশ্যাল অ্যান্ড জেনারেল এডুকেশন টিচার্স পার্সপেক্টিভস অন ইউনভার্সাল ডিজ়াইন ফর লার্নিং’। এটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থপুষ্ট একটি মাইনর রিসার্চ প্রজেক্ট। প্রকল্পে প্রাথমিক ভাবে পাঁচ মাসের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের। তবে পরবর্তী কালে এই মেয়াদ বাড়তেও পারে।

প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। প্রতি মাসে নিযুক্তদের সাম্মানিক হবে ৮,০০০ টাকা।

আবেদনকারীদের এডুকেশন/ স্পেশ্যাল এডুকেশন/ সমাজবিদ্যায় স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

সল্টলেকে বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশনের কনফারেন্স হলে আগামী ১৬ ডিসেম্বর নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ চলবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আগ্রহীদের ওই দিন বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে যথাসময়ে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।

Advertisement
আরও পড়ুন