প্রকাশিত হয়েছে দশম ও দ্বাদশ শ্রেণির ফল। ছবি: সংগৃহীত।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং-এর (এনআইওএস) তরফে ২০২২৬-এর ‘অন-ডিমান্ড এগজ়ামিনেশন’-এর (ওডিই) ফলপ্রকাশ হয়েছে। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য ফলপ্রকাশ। এনআইওএস-র ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে ফলাফল।
এনআইওএস-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬-এ ওডিই পদ্ধতিতে দশম শ্রেণির ৫৩৯ জন ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেছিল। দ্বাদশ শ্রেণির ১,৬৯৫ জন প্রার্থী রেজিস্ট্রেশন করেছিল।
কী ভাবে দেখবেন ফলাফল?
প্রথমে এনআইওএস-এর ফলাফল প্রকাশ হওয়ার ওয়েবসাইটে (results.nios.ac.in) যেতে হবে। এরপর ‘হোমপেজ’ থেকে ‘অন-ডিমান্ড এগজ়ামিনেশন রেজাল্ট’ লিঙ্কটি পাওয়া যাবে। সেখানে গিয়ে প্রার্থীদের এনরোলমেন্ট নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করতে পারলেই ফল দেখতে পাওয়া যাবে।
এনআইওএস থেকে দু’টি পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। প্রথমটি বিশ্ববিদ্যালয় নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী পরীক্ষা দিতে হয়। আর দ্বিতীয় পদ্ধতিতে পরীক্ষার্থীরা নিজের সময় অনুযায়ী পরীক্ষা দিতে পারে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাকেই ওডিই পদ্ধতিটি বলা হয়। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা নির্ধারিত বোর্ড পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয় না।
ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে এনআইওএস-এর তরফে উত্তরপত্রের পুনর্গণনা এবং পুনর্মূল্যায়ন করার সুযোগও দেওয়া হয়েছে। সে জন্য এনআইওএস-এর ওয়েবসাইটে গিয়ে এনরোলমেন্ট নম্বর দিয়ে আবেদন করতে হবে। প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত মূল্য জমা দিতে হবে। দশম ও দ্বাদশের কোনও বিষয়ে পুনর্গণনা করতে হলে ৪০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। দ্বাদশ শ্রেণির কোনও বিষয়ের ক্ষেত্রে ১২০০ টাকা আবেদনমূল্য নির্ধারিত করা হয়েছে। পাশাপাশি, অনলাইনে আবেদনপ্রক্রিয়া সম্পন্নের জন্য প্রতিটি আবেদন ভিত্তিক অতিরিক্ত ৫০ টাকা জমা দিতে হবে।