JEE Main 2026 Session 2

ফের চালু পোর্টাল! জেইই মেন দ্বিতীয় পর্বের জন্য আবেদন করা যাবে আর কতদিন?

আগামী ২ থেকে ৯ এপ্রিল দেশ জুড়ে আয়োজন করা হবে জেইই মেন-এর দ্বিতীয় পর্বের পরীক্ষা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৫:২৫
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ফের চালু জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই) মেন-এর আবেদন প্রক্রিয়া। দ্বিতীয় পর্বের পরীক্ষা আসন্ন, তার আগে পরীক্ষার্থীদের কথা ভেবে সীমিত সময়ের জন্য খোলা হল রেজিস্ট্রেশন পোর্টাল।

Advertisement

আগামী ২ থেকে ৯ এপ্রিল দেশ জুড়ে চলবে জেইই মেন-এর দ্বিতীয় পর্বের পরীক্ষা। পরীক্ষার জন্য ১ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয়। তবে নির্ধারিত সময়ে যাঁরা রেজিস্ট্রেশন করতে পারেননি, তাঁরা এনটিএ-কে ফের পোর্টাল খোলার আবেদন জানান। তার পরই সিদ্ধান্ত এনটিএ-র। জানানো হয়েছে, বৃহস্পতিবার, ১২ মার্চ থেকে শুক্রবার ১৩ মার্চ রাত ৯টা পর্যন্ত পরীক্ষায় আবেদন করার সুযোগ মিলবে। আবেদনমূল্য জমা দেওয়া যাবে ১৩ মার্চ রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত।

কী ভাবে নাম নথিভুক্ত করবেন?

১। পরীক্ষার্থীদের jeemain.nta.nic.in-এ যেতে হবে।

২। এর পর হোমপেজ থেকে ‘জেইই মেন ২০২৬ সেশন ২ রেজিস্ট্রেশন’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। সেখানে ‘নিউ রেজিস্ট্রেশন’ বিভাগে গিয়ে সমস্ত তথ্য এবং নথি জমা দিয়ে লগ ইন করতে হবে।

৪। এর পর আবেদনমূল্য এবং আবেদনপত্র জমা দিয়ে তার প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি নিয়ে স্নাতকে ভর্তির জন্য প্রতি বছরই জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই) মেন-এর আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)।

Advertisement
আরও পড়ুন