Milk Adulteration

দুধে বিষক্রিয়ায় অন্ধ্রপ্রদেশে মৃত ১৩! যে দুধ কিনে খাচ্ছেন তা খাঁটি কি না যাচাই করে নিন

দোকান থেকে যে দুধ কিনছেন তা খাঁটি না কি ভেজাল মেশানো তা ধরার খুব সহজ পরীক্ষা আছে। জেনে নিন, কী ভাবে ভেজাল দুধের পরীক্ষা করবেন, সেই বিষয় কী বলেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৭:০৯
শিশু রোজ খাঁটি দুধ খাচ্ছে তো?

শিশু রোজ খাঁটি দুধ খাচ্ছে তো? ছবি: সংগৃহীত।

অন্ধ্রপ্রদেশে ভেজাল দুধ খেয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও অন্তত সাত জন। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায়। দুধে ভেজালের ঘটনাকে কেন্দ্র করে উদ্বিগ্ন অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দফতরও। এ শহরেও ভেজাল দুধের কারবার বহুবার ধরা পড়েছে। দুধে চকের গুঁড়ো, ডিটারজেন্ট মিশিয়ে বিক্রি করে অসাধু ব্যবসায়ীরা। এই ভেজাল দুধ পেটে গেলেই বিপদ। আট থেকে আশি সবার জন্যই দুধ ভীষণ জরুরি, তাই রোজ দুধ বাড়িতে রাখতেই হয়। দোকান থেকে যে দুধ কিনছেন তা খাঁটি না কি ভেজাল মেশানো তা ধরার খুব সহজ পরীক্ষা আছে। জেনে নিন, কী ভাবে ভেজাল দুধের পরীক্ষা করবেন, সেই বিষয় কী বলেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথারিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)।

Advertisement

১) দুধ প্রথমে ভাল করে ফুটিয়ে ঠান্ডা করে নিন। এ বার ২-৩ মিলিলিটার দুধ নিয়ে তার সঙ্গে ২-৩ ফোঁটা আয়োডিন সলিউশন মিশিয়ে দিন। দুধ খাঁটি হলে দুধের রঙে তেমন কোনও বদল আসবে না কিংবা হালকা হলদেটে ভাব আসবে। তবে দুধ যদি নীলচে হয়ে যায় তাহলে বুঝতে হবে দুধে বেশি মাত্রায় স্টার্চ মেশানো আছে।

২) একটি বোতলে দুধ ঢেলে জোরে জোরে ঝাঁকান। যদি দেখেন ফেলা উঠছে তাহলে বুঝতে হবে দুধে ডিটারজেন্ট মেশানো আছে। আর যদি দেখেন ঝাঁকানোর পরেও তেমন ফেনা উঠছে না, তাহলে বুঝতে হবে তাতে ভেজাল নেই।

৩) দুধে ইউরিয়া মেশানো আছে কি না তা ঘরোয়া উপায়ে পরীক্ষা করা কঠিন। এর জন্য ৫ মিলিলিটার দুধে সমপরিমাণ সয়াবিন পাউডার মেশান। কিছু ক্ষণ রেখে এতে লিটমাস পেপার রাখুন। যদি লিটমাস ডোবাতেই লাল লিটমাস নীল হয়, তাহলে বুঝতে হবে দুধে ইউরিয়া মেশানো আছে।

Advertisement
আরও পড়ুন