CUET UG 2026

কুয়েট ইউজি-র আবেদনপত্রে ভুল থেকে গিয়েছিল? সংশোধনের সুযোগ দিচ্ছে এনটিএ

২০২৬-এর কুয়েট ইউজি হবে আগামী ১১ মে থেকে ৩১ মে-র মধ্যে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৩
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির জন্য কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট বা কুয়েট ইউজি প্রবেশিকার আয়োজন করা হয়। চলতি বছরের জন্য ইতিমধ্যেই শেষ হয়েছে আবেদন প্রক্রিয়া। এ বার পরীক্ষার্থীদের আবেদনপত্রে ভুল সংশোধনের সুযোগ দেওয়া হবে, জানাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

Advertisement

সোমবার থেকেই কুয়েট ইউজি-র আবেদনপত্রে ভুল সংশোধনের সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। আগামী বুধবার অর্থাৎ ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে। পরীক্ষার্থীদের নিজেদের নাম, অভিভাবকের নাম, ছবি, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতা, লিঙ্গ, জাতি, পরীক্ষাকেন্দ্র বা কোন ভাষায় পরীক্ষা দেবেন, সে সব বিষয় সংশোধনের সুযোগ পাবেন। তবে নিজেদের মোবাইল নম্বর, ই-মেল আইডি, বাড়ির ঠিকানা বা আপৎকালীন নম্বর পরিবর্তনের সুযোগ মিলবে না।

কী ভাবে ভুল সংশোধন করবেন?

১। পরীক্ষার্থীদের cuet.nta.nic.in ওয়েবসাইটে যেতে হবে।

২। হোমপেজে ‘কুয়েট ইউজি ২০২৬ কারেকশন উইন্ডো’ লেখায় ক্লিক করতে হবে।

৩। সেখানে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

৪। আবেদনপত্রে ভুল সংশোধন করে এর পর আবেদনপত্র জমা দিয়ে দিতে হবে।

৫। শেষে ‘কনফার্মেশন পেজ’ ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে হবে।

২০২৬-এর কুয়েট ইউজি হবে আগামী ১১ মে থেকে ৩১ মে-র মধ্যে। সিবিটি মাধ্যমে নেওয়া হবে পরীক্ষা। ভারতের বিভিন্ন শহরের একাধিক পরীক্ষাকেন্দ্রে আয়োজিত হবে। পাশাপাশি, বিদেশের ১৫টি শহরেও পরীক্ষার ব্যবস্থা আয়োজন করা হয়েছে। উত্তীর্ণেরা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়-সহ নানা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

Advertisement
আরও পড়ুন