IGNOU Admission 2026

কর্মরত নার্সেরাও সুযোগ পাবেন উচ্চশিক্ষার! দূরশিক্ষা মাধ্যমে চলবে পড়াশোনা, ভর্তি শুরু ইগনু-তে

বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকার মাধ্যমে মেধা যাচাই করা হবে। ভর্তির জন্য আয়োজন করা হবে কাউন্সেলিংয়ের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৬
IGNOU

ইগনু। ছবি: সংগৃহীত।

নার্সিং পেশায় যুক্ত থাকা কালীন সময়ের অভাবে জ্ঞান বা দক্ষতা বৃদ্ধির জন্য প্রথাগত পড়াশোনায় ফেরা সম্ভব হয় না অনেকের পক্ষেই। তাঁদের জন্য এ বার দূরশিক্ষা মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স করানো হবে। কোর্সটি তিন বছরের। তবে পড়ুয়ারা ছ’বছরের মধ্যে কোর্স শেষ করার সুযোগ পাবেন। ইংরেজি মাধ্যমে পড়ানো হবে।

কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন কর্মরত এবং রেজিস্টার্ড নার্স এবং মিডওয়াইফেরা। তবে তাঁদের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা (জিএনএম) এবং দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য কোনও বয়সের কোনও ঊর্ধ্বসীমা স্থির করা হয়নি। বাকি যোগ্যতার মাপকাঠি বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এর পর বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকার মাধ্যমে মেধা যাচাই করা হবে। ভর্তির জন্য আয়োজন করা হবে কাউন্সেলিংয়ের। এ বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন