প্রতীকী ছবি।
স্কুলের পাশাপাশি দেশের নানা কলেজ, বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মাবকাশের পরিবর্তে নানা ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ও দিচ্ছে তেমনই সুযোগ।
ডিজ়াইন ইনোভেশন সেন্টার অ্যান্ড সিআইসি-টিবিআই-এর তরফে আয়োজন করা হয়েছে এই গ্রীষ্মকালীন প্রশিক্ষণের। এক মাস ধরে চলবে সম্পূর্ণ প্রশিক্ষণটি। শেখানো হবে— এডুকেশন্যাল গেম, টয় ডিজ়াইন, প্রোডাক্ট ডিজ়াইন, ফ্যাবরিকেশন এবং আরও অনেক কিছু। প্রশিক্ষণের শেষে সার্টিফিকেট দেওয়া হবে। তবে, এই ইন্টার্নশিপের জন্য কোনও বৃত্তির ব্যবস্থা নেই। যে কোনও কলেজের পড়ুয়া আবেদন করতে পারবেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সশরীরে হাতে কলমে প্রশিক্ষণ চলবে। ২২ জুন থেকে শুরু হবে ইন্টার্নশিপ।
কী ভাবে আবেদন করবেন?
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ জুন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে ওই বিজ্ঞপ্তি থেকেই।