NEET UG Re-Test 2026

নিট পুনঃপরীক্ষা থেকে কী শিক্ষা হল? খতিয়ে দেখতে বিশেষ বৈঠক লোকসভার স্ট্যান্ডিং কমিটির

কেন্দ্রের শিক্ষা, নারী, শিশু, যুব এবং ক্রীড়া বিষয়ক লোকসভার স্ট্যান্ডিং কমিটি ১ জুলাই ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং শিক্ষামন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৪:২২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নিট পুনঃপরীক্ষার আয়োজন নিয়ে পর্যালোচনা করে দেখবে লোকসভার স্ট্যান্ডিং কমিটি। কেন্দ্রের শিক্ষা, নারী, শিশু, যুব এবং ক্রীড়া বিষয়ক ওই কমিটি ১ জুলাই এই মর্মে একটি বৈঠক করতে চলেছে। ওই বৈঠকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এবং শিক্ষামন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকেরাও থাকবেন।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই বৈঠকে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন এনটিএ কার্যক্ষমতা কী ভাবে বৃদ্ধি করা যেতে পারে, সে সংক্রান্ত প্রস্তাব দিতে চলেছেন। বৈঠকে উচ্চশিক্ষা সচিব বিনীত জোশী এবং এনটিএ অধিকর্তা অভিষেক সিংহও উপস্থিত থাকবেন। পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে কী কী পদক্ষেপ করা হয়েছে, প্রবেশিকার মানোন্নয়নের জন্য কোন বিষয়গুলি নিয়ে পর্যালোচনা হয়েছে— তা নিয়ে আলোচনা চলবে।

৩ মে নিট প্রশ্নফাঁসের ঘটনার পর নতুন করে ২১ জুন ওই প্রবেশিকা নেওয়া হয়েছিল। জানা গিয়েছে, প্রথম পরীক্ষায় কী কী সমস্যা হয়েছিল, তার সমাধান কী হতে পারে— তা নিয়ে আলোচনা হতে চলেছে ১ জুলাইয়ের বৈঠকে। একই সঙ্গে লোকসভার স্ট্যান্ডিং কমিটি-র চেয়ারম্যান পদে কংগ্রেস সাংসদ মুকুল ওয়াসনিককে নিয়োগ করা হয়েছে। আগে এই কমিটির নেতৃত্বে ছিলেন কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংহ। তিনি ২১ জুন রাজ্যসভা থেকে অবসর নিয়েছেন।

সূত্রের খবর, লোকসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে শিক্ষাক্ষেত্রে কৃত্রিম মেধার প্রভাব এবং পড়ুয়াদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিশেষ আলোচনা করা হবে। এই আলোচনায় বিভিন্ন প্রতিষ্ঠানের এআই বিশেষজ্ঞরা নিজের মতামত দেবেন।

Advertisement
আরও পড়ুন