JU Admission 2026

ক্লিনিক্যাল রিসার্চ অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স যাদবপুর বিশ্ববিদ্যালয়, কোর্সে সুযোগ পাবেন ২৫ জন

ক্লিনিক্যাল রিসার্চ অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স বিষয়ের উপর পিজি ডিপ্লোমায় ভর্তি শুরু হয়েছে। বায়োইকুইভ্যালেন্স স্টাডি সেন্টারের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। এক বছরের এই কোর্সটি দু’টি সেমেস্টারে ভাগ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৪:৩০
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমার কোর্সে ভর্তি হওয়ার সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ক্লিনিক্যাল রিসার্চ অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স বিষয়ের উপর পিজি ডিপ্লোমায় ভর্তি শুরু হয়েছে। বায়োইকুইভ্যালেন্স স্টাডি সেন্টারের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। এক বছরের এই কোর্সটি দু’টি সেমেস্টারে ভাগ করা হয়েছে। সপ্তাহে শনিবার বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস চলবে। কোর্স ফি ৯০ হাজার টাকা। তবে দু’টি ভাগে টাকা জমা দেওয়া যাবে। মোট ২৫ জন কোর্সটি করার সুযোগ পাবেন। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ফার্মেসি অথবা মাস্টার অফ ফার্মাসি ডিগ্রি থাকতে হবে। অথবা, বায়ো সায়েন্স, মাইক্রবায়োলজি অথবা জীব বিজ্ঞান বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

ভর্তি হওয়ার জন্য প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র সংগ্রহ করা দরকার। এর পর আবেদনমূল্য এবং আবেদনপত্র-সহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Advertisement
আরও পড়ুন