IIEST Recruitment 2026

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেবে আইআইইএসটি শিবপুর, কারা আবেদন করতে পারবেন?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। শূন্যপদ একটি। প্রথমে এক বছর কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী আরও দু’বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৫:২৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (আইআইইএসটি) কাজের সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

Advertisement

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ একটি। প্রথমে এক বছর কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী আরও দু’বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রার্থীকে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ১১ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

Advertisement
আরও পড়ুন