WB Govt Job 2026

কনসাল্ট্যান্ট নেবে অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি, কর্মস্থল কলকাতা, সুযোগ পাবেন একজন

চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য রয়েছে কাজের সুযোগ। প্রথমে এক বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৬:১৫
অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি।

অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থার অধীনে চাকরির সুযোগ। অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানিতে নেওয়া হবে কর্মী। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মস্থল হবে কলকাতায়।

Advertisement

কনসাল্ট্যান্ট পদে নেওয়া হবে কর্মী। চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য রয়েছে কাজের সুযোগ। প্রথমে এক বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৬৪ বছরের মধ্যে হওয়া দরকার। পাশাপাশি, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হিন্দি বিষয়ে স্নাতকোত্তর হওয়া দরকার। অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪০ হাজার টাকা করে দেওয়া হবে। শূন্যপদ একটি।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে প্রথমে অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার অপারচুনিটি’-তে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি কোনও সমস্যা হয়, তা হলে বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডি-এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। আবেদনের শেষ দিন ৩১ মে। নিয়োগ সংক্রান্ত বিষয় বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Advertisement
আরও পড়ুন