RBU Admission 2026

রবীন্দ্রসঙ্গীত, নৃত্য বা নাটক নিয়ে স্নাতক! রবীন্দ্র ভারতীতে শুরু হয়ে গিয়েছে ভর্তি প্রক্রিয়া

২০২৪ থেকে ২০২৬-এর মধ্যে যাঁরা দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন স্নাতকস্তরে। শিক্ষাগত যোগ্যতা, প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেধাতালিকার ভিত্তিতে বাছাই করা হবে প্রার্থী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৫:১৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দ্বাদশ শ্রেণির পর নৃত্য, নাটক, সঙ্গীত নিয়ে উচ্চ শিক্ষার ইচ্ছে থাকলে খোঁজ নেওয়া যেতে পারে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে চার বছরের স্নাতক কোর্সের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠান। এই মর্মে স্নাতক স্তরে ফাইন আর্টস-এর বিভিন্ন বিষয় নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিও।

Advertisement

রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, নৃত্য, নাটক এবং পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত (ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজ়িক) বিভাগে ভর্তি হওয়া যাবে। ২০২৪ থেকে ২০২৬-এর মধ্যে যাঁরা দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন স্নাতকস্তরে। শিক্ষাগত যোগ্যতা, প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেধাতালিকার ভিত্তিতে বাছাই করা হবে প্রার্থী। ভোকাল মিউজ়িকে ১২৮টি আসন, রবীন্দ্রসঙ্গীতে ১২৪টি, নৃত্যে ১১৮টি, নাটকে ৬৮টি, যন্ত্র সঙ্গীতে ৩৮টি, পারকাশনে ৩৮ এবং পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীতে ২৮টি আসন রয়েছে।

কী ভাবে ভর্তি হওয়া যাবে?

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’-এই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৪ জুন পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ চলবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি মূল বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

Advertisement
আরও পড়ুন