SSC correction window

ভোটের আগে গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা! তার আগে প্রার্থীদের ভুল সংশোধনের সুযোগ দিল এসএসসি

৩ থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে এই সংশোধন করতে পারবেন প্রার্থীরা। যে সমস্ত প্রার্থী সংশোধন করতে চাইছেন, তাঁরা তাঁদের আবেদনপত্রের 'এডিট অপশন '-এ গিয়ে সংশোধন করতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা মার্চ মাসে। মার্চ মাসের ১ ও ৮ তারিখে এই পরীক্ষা হবে। তার আগে প্রার্থীদের আবেদনে কোন‌ও ভুল থেকে থাকলে তা সংশোধনের সুযোগ করে দিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।

Advertisement

কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ৩ থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে এই সংশোধন করতে পারবেন প্রার্থীরা। যে সমস্ত প্রার্থী সংশোধন করতে চাইছেন, তাঁরা তাঁদের আবেদনপত্রের 'এডিট অপশন '-এ গিয়ে সংশোধন করতে পারবেন। এসএসসি জানিয়েছে, এর আগে দেখা গেছে নবম-দশমের আবেদনের ক্ষেত্রে কিছু প্রার্থী তাঁদের জাতিগত ক্যাটেগরি না লেখায়, ফের তাঁরা আদালতে সংশোধনের জন্য আবেদন করেছিলেন। এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা সময় লেগে যায়। এই দেরি যাতে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে না হয়, তাই এই সংশোধনের সুযোগ।

গ্রুপ-সি শূন্যপদ রয়েছে ২৯৮৯টি, গ্রুপ-ডি শূন্যপদ ৫৪৮৮টি। ইতিমধ্যেই দু’টি পদে নিয়োগের জন্য আবেদন করেছেন প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী। উল্লেখ্য, গ্রুপ সি-এ নিয়োগের জন্য প্রায় ৮ লক্ষ ১৩ হাজার পরীক্ষার্থী, গ্রুপ ডি-তে নিয়োগের জন্য প্রায় সাড়ে ৮ লক্ষে ২০ হাজার পরীক্ষার্থী আবেদন করেছেন।

Advertisement
আরও পড়ুন