JEE ADV

এখনও জমা দেওয়া হয়নি জেইই অ্যাডভান্স ২০২৬-এর আবেদন মূল্য! কোন উপায়ে মিলবে সুযোগ?

: আগামী ১৭ মে জেইই অ্যাডভান্স ২০২৬ আয়োজিত হতে চলেছে। রেজিস্ট্রেশন করার জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে ৩২০০ টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। মহিলা, তফশিলি জাতি-উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের দিতে হবে ১৬০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৫:২৭
Still waiting for Jee advanced 2026 registratioin iit roorkee extends time limit

সময়সীমা বৃদ্ধি করল আইআইটি রুরকি। ছবি: সংগৃহীত।

জেইই অ্যাডভান্স ২০২৬-এর রেজিস্ট্রেশন করার সময়সীমা বৃদ্ধি করল আইআইটি রুরকি। ৫ মে, মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

আইআইটি রুরকি-র তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যে সব প্রার্থী এখনও তাঁদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করেননি, তাঁদের বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। তাঁরা মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার সুযোগ পাবেন। তবে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে আগেই রেজিস্ট্রেশন সেরে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ টাকা জমা না পড়া পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন বলে ধার্য করা হবে না।

আগামী ১৭ মে জেইই অ্যাডভান্স ২০২৬ আয়োজিত হতে চলেছে। রেজিস্ট্রেশন করার জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে ৩২০০ টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। মহিলা, তফশিলি জাতি-উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের দিতে হবে ১৬০০ টাকা। এই মূল্য ফেরতযোগ্য নয়।

কী ভাবে আবেদন করা যাবে

জেইই অ্যাডভান্স-এ আবেদনের জন্য jeeadv.ac.in-এ যেতে হবে।

এর পর রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে জেইই মেন-এর ক্রেডেনশিয়াল ব্যবহার করে লগ-ইন করতে হবে।

সব তথ্য দিয়ে আবেদন মূল্য জমা দিতে হবে।

Advertisement
আরও পড়ুন