Internship Programme 2026

সামার ইন্টার্নশিপের সুযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে, খরচ বহন করছে এনআইএএমটি রাঁচি

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত অথবা ন্যানোটেকনোলজি এবং ম্যাটেরিয়াল সায়েন্সেস বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর স্তরে পাঠরতেরা আবেদন করতে পারবেন। চার থেকে ছ’সপ্তাহ চলবে প্রশিক্ষণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৭:২২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় গ্রীষ্মাবকাশে নানা ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে থাকে। তেমনই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অধীনস্থ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনোলজি (এনআইএএমটি, আগে নাম ছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফাউন্ড্রি ও ফর্জ টেকনোলজি) দিচ্ছে গ্রীষ্মকালীন প্রশিক্ষণের সুযোগ। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ় বিভাগের তরফে আয়োজন করা হয়েছে এই প্রশিক্ষণের। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত অথবা ন্যানোটেকনোলজি এবং ম্যাটেরিয়াল সায়েন্সেস নিয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর স্তরে পাঠরত তাঁরা আবেদন করতে পারবেন। চার থেকে ছ’সপ্তাহ চলবে প্রশিক্ষণ। ১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রশিক্ষণ হবে। পড়ুয়াদের স্বার্থে সম্পূর্ণ বিনামূল্য আয়োজন করা হয়েছে ইন্টার্নশিপের। খরচ বহন করছে এনআইএএমটি রাঁচি।

আবেদন করবেন কী ভাবে?

এনআইএএমটি-র ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ মে। ওই বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন