Admission in NIT Durgapur

এনআইটি দুর্গাপুরের এমএসডব্লিউ কোর্স করার সুযোগ! শুরু হয়েছে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া

২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য এমএসডব্লিউ প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। কোর্সের মেয়াদ দু’বছর। আসনসংখ্যা ১৫টি। খরচ হতে পারে প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৯:১৮
এনআইটি দুর্গাপুর।

এনআইটি দুর্গাপুর। ছবি: সংগৃহীত।

সমাজসেবা নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় প্রতিষ্ঠান দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)। সম্প্রতি এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই সম্পর্কিত বিজ্ঞপ্তি।

Advertisement

সমাজসেবা বা সোশ্যাল ওয়ার্ক স্নাতকোত্তর (এমএসডব্লিউ) স্তরে পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য এমএসডব্লিউ প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। কোর্সের মেয়াদ দু’বছর। আসনসংখ্যা ১৫টি। খরচ হতে পারে প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা। এই কোর্সে আবেদনের জন্য পড়ুয়াদের যে কোনও বিষয়ে স্নাতক স্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। যে সকল পড়ুয়া স্নাতকের চূড়ান্ত বর্ষে পড়াশোনা করছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া শেষ হলে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাছাই করা পড়ুয়াদের লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তার পরই মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে। পরীক্ষায় বসার জন্য বাছাই হওয়া পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে আগামী ১৯ মে। প্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ২৬ মে। লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ হবে ৫০, ৩০ এবং ২০ নম্বরের। কোর্সে ভর্তির জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে ২৯ মে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ মে ২০২৬।

Advertisement
আরও পড়ুন