Calcutta University MBA

ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট-এ এমবিএ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে শেষ পর্যায়ে ভর্তি প্রক্রিয়া

পাঠক্রমটির মেয়াদ দু’বছর। ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। কোর্সটিতে মোট ৩৮টি শূন্য আসনে ভারতীয় পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৫:৫৮
কলকাতা বিশ্ববিদ্যালয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বা এমবিএ (ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট) কোর্সের ভর্তি প্রক্রিয়া শেষ হতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের তরফে এই কোর্সটি করানো হবে। পাঠক্রমটির মেয়াদ দু’বছর। ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। কোর্সটিতে মোট ৩৮টি শূন্য আসনে ভারতীয় পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে। অতিরিক্ত পাঁচটি আসনে ভর্তি নেওয়া হবে বিদেশি পড়ুয়াদের। এই কোর্সে প্রথম এবং দ্বিতীয় বছরে ভারতীয় পড়ুয়াদের যথাক্রমে ৯৮,০০০ টাকা এবং ৮৮,০০০ টাকা জমা দিতে হবে। আগামী জুলাই মাস থেকে বিশ্ববিদ্যালয়েই শুরু হবে কোর্সের ক্লাস।

কোর্সে ভর্তির আবেদনের জন্য পড়ুয়াদের ২০২৫ সালের ক্যাট (কমন অ্যাডমিশন টেস্ট) অথবা ২০২৫-এর এপ্রিল থেকে ২০২৬-এর মার্চ মাসের মধ্যে ম্যাট-এ (ম্যানেজমেন্ট অ্যাপ্টিটিউড টেস্ট) উত্তীর্ণ হতে হবে। ভর্তির জন্য পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতা, ক্যাট বা ম্যাট-এ প্রাপ্ত নম্বর, গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ (পিআই) এবং পেশাদারি অভিজ্ঞতার নিরিখে যোগ্যতা যাচাই করা হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথিপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। অসংরক্ষিত এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য যথাক্রমে ১০০০ এবং ৫০০ টাকা। আবেদনের শেষ দিন ৩০ জুন। এর পর বিশ্ববিদ্যালয়ে জিডি এবং পিআইয়ের আয়োজন করা হবে যথাক্রমে ২ জুলাই। ১৫ জুলাইয়ের থেকে ক্লাস শুরু হতে পারে।

Advertisement
আরও পড়ুন