প্রতীকী ছবি।
প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড টেস্ট (আইআইএসইআর আএটি) ২০২৬-এর অ্যাডমিট কার্ড। জয়েন্ট অ্যাডমিশন কমিটির তরফে প্রকাশ করা হয়েছে অ্যাডমিট কার্ড। যে সকল প্রার্থীরা এই প্রবেশিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তাঁদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে।
আইআইএসইআর আএটি ২০২৬ আয়োজিত হতে চলেছে ৭ জুন। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। তিন ঘণ্টার পরীক্ষায় ৬০টি এমসিকিউ প্রশ্ন থাকে। পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং জীববিদ্যা এই চারটি বিষয় থেকে প্রশ্নপত্র তৈরি করা হয়। মোট ২৪০ নম্বরের পরীক্ষা হয়। ভুল উত্তরে নম্বর কাটা যায়।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কী ভাবে?
প্রথমে iiseradmission.in এই ওয়েবসাইটে যেতে হবে।
‘হোমপেজ’ থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড-এর লিঙ্কটি পাওয়া যাবে।
এর পর প্রার্থীকে ইউজ়ার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
তা হলেই অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন প্রার্থীরা।
পরীক্ষায় অ্যাডমিট কার্ডের কাগজের নথি নিয়ে যেতে হবে। তাই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ থেকে ব্যাচেলর অফ সায়েন্স পড়তে হলে আইআইএসইআর অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হয়। যে সকল পড়ুয়া ভবিষ্যতে গবেষক বা বিজ্ঞানী হওয়ার লক্ষ্য এগোচ্ছেন, তাঁদের এই প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয় আইআইএসইআর-এ পড়ার জন্য।