Recruitment in WB Food Department

খাদ্য দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কোন পদের জন্য?

প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মে ২০২৩ ১৭:৪৯
 খাদ্য দফতরে কাজের সুযোগ।

খাদ্য দফতরে কাজের সুযোগ। প্রতীকী ছবি।

রাজ্য সরকারের খাদ্য দফতরে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে দফতরের প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

চুক্তির ভিত্তিতে কেমিস্ট নিয়োগ করা হবে। ১ বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। তবে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনকারীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়নে স্নাতক হতে হবে। প্রার্থীর বয়স ৩৬ বছরের মধ্যে হওয়া দরকার। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

Advertisement

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে রাজ্য সরকারের খাদ্য দফতরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিফিকেশন’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ৭ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রাজ্য সরকারের খাদ্য বিভাগের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন