প্রতীকী ছবি।
ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস, ফ্যাকাল্টি অফ ডেয়ারি টেকনোলজি এবং ফ্যাকাল্টি অফ ফিশারি সায়েন্সেস-এর একাধিক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ভেটেরিনারি অ্যানাটমি, ভেটেরিনারি ফিজ়িওলজি, ভেটেরিনারি প্যারাসাইটোলজি, ভেটেরিনারি বায়োকেমিস্ট্রি, ভেটেরিনারি প্যাথোলজি, ভেটেরিনারি মাইক্রোবায়োলজি, ভেটেরিনারি সার্জারি অ্যান্ড রেডিয়োলজি, অ্যানিম্যাল রিপ্রোডাকশন, গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, ভেটেরিনারি মেডিসিন, ভেটেরিনারি পাবলিক হেলথ অ্যান্ড এপিডেমিওলজি, অ্যানিম্যাল জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং, ভেটেরিনারি ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি, অ্যানিম্যাল নিউট্রিশন, লাইভস্টক প্রোডাক্টস টেকনোলজি, লাইভস্টক প্রোডাকশন ম্যানেজমেন্ট, ভেটেরিনারি এক্সটেনশন এডুকেশন, ভেটেরিনারি বায়োটেকনোলজি, পোলট্রি সায়েন্স, ডেয়ারি কেমিস্ট্রি, ডেয়ারি মাইক্রোবায়োলজি, ডেয়ারি টেকনোলজি, ডেয়ারি ইঞ্জিনিয়ারিং-সহ আরও নানা বিষয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে। ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগে মোট আসন সংখ্যা ৫৩টি, ফ্যাকাল্টি অফ ডেয়ারি টেকনোলজিতে ১৫টি এবং ফ্যাকাল্টি অফ ফিশারি সায়েন্সেস-এ ৮টি আসন রয়েছে। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৫ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। লিখিত পরীক্ষা হবে ২২ জুলাই। মেধাতালিকা প্রকাশিত হবে ২৪ জুলাই। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।