— প্রতিনিধিত্বমূলক চিত্র।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দশম শ্রেণির প্রথম পর্বের ফলপ্রকাশ করেছে বুধবার। ওই ফলাফলে সন্তুষ্ট নয় কিংবা কোনও একটি বিষয়ে আরও ভাল নম্বর পেতে চায়, এমন পরীক্ষার্থীরা দ্বিতীয় পর্বের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। সে পরীক্ষা আগামী মে মাসে আয়োজিত হতে চলেছে।
কতদিনের মধ্যে নাম জমা দিতে হবে?
বোর্ডের তরফে স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, ১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিলের মধ্যে লিস্ট অফ ক্যান্ডিডেটস (এলওসি) বা পরীক্ষার্থীদের তালিকা জমা দিতে হবে। কারা কোন বিষয়ে পরীক্ষা দিতে চায়, সেই তালিকা বোর্ডের কাছে পাঠানোর জন্য আলাদা করে আবেদন মূল্যও ধার্য করা হয়েছে। স্কুলগুলিকে ওই তালিকা অনলাইনে পাঠাতে হবে।
কারা পরীক্ষা দিতে পারবে?
সিবিএসই-র দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম পর্বের পরীক্ষা দিয়েছে প্রায় ২৫ লক্ষ পড়ুয়া। এ বারের পরীক্ষাটি ভারত এবং বিদেশের কেন্দ্র মিলিয়ে মোট ২৭ হাজার ৩৩৯টি স্কুলে নেওয়া হয়েছিল।