ফলতায় পুনর্নির্বাচনে বিজয়োৎসব শুরু করে দিয়েছে বিজেপি। —ফাইল চিত্র।
বলেছিলেন ঝুঁকবেন না। ফলতার ফল বলছে, ঝুঁকেই যেতে হল ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ‘পুষ্পা’ খানকে। ২২ রাউন্ড গণনার শেষে মাত্র ৭৭৮৩টি ভোট পেয়ে চতুর্থ স্থানে রইলেন তিনি। নির্বাচনের আগে, প্রচারের শেষ দিনেই অবশ্য ভোটের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছিলেন জাহাঙ্গির।
ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানিয়ে দিল নির্বাচন কমিশন। ২২ রাউন্ড গণনার শেষে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শম্ভুনাথ কুড়মিকে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬টি ভোট। সিপিএম প্রার্থী পেয়েছেন ৪০ হাজার ৬৪৫টি ভোট। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা পেয়েছেন ১০ হাজার ৮৪টি ভোট।
২১তম রাউন্ডের গণনা শেষে ফলতায় বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৪৮ হাজার ৯৯৪। তিনি ১০৮৩৬৭ ভোটে এগিয়ে আছেন। ৪০৬২৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে সিপিএম। এ ছাড়া, কংগ্রেস ১০০৭২ এবং তৃণমূল ৭৭৫৬টি ভোট পেয়েছে।
ফলতায় আর দুই রাউন্ড গণনা বাকি। মোট ২১ রাউন্ড ভোটগণনা হবে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে।
১৯ রাউন্ডের গণনা শেষে ফলতায় বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৩৭ হাজার ৪৭৩। তিনি ৯৯২০৮ ভোটে এগিয়ে আছেন। ৩৮২৬৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে সিপিএম। এ ছাড়া, কংগ্রেস ৯৭৫৮ এবং তৃণমূল ৫৯১৪টি ভোট পেয়েছে।
১৮ রাউন্ড গণনা শেষে ফলতায় বিজেপি প্রার্থীর ব্যবধান বেড়ে হল ৯১ হাজার ৮৮৯। তিনি ১ লক্ষ ২৯ হাজার ৭৫টি ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থী রয়েছেন। তিনি পেয়েছেন ৩৭ হাজার ১৮৬টি ভোট। কংগ্রেস ৯৫৩২ এবং তৃণমূল ৫৭০৮টি ভোট পেয়েছে।
ফলতায় ১৭ রাউন্ড গণনার শেষে বিজেপি এগিয়ে ৮৫ হাজারের বেশি ভোটে। বিজেপি প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৪৯৪ ভোট। ৩৫৩২২ ভোট নিয়ে সিপিএম প্রার্থী এখনও দ্বিতীয় স্থানে রয়েছেন। কংগ্রেস পেয়েছে ৯৩৭১টি ভোট। তৃণমূল পেয়েছে ৫৪৮২টি ভোট।
১৬ রাউন্ড গণনার শেষে ফলতায় বিজেপি ৭৬ হাজারের বেশি ভোটে এগিয়ে গেল। বিজেপি প্রার্থী দেবাংশুর প্রাপ্ত ভোট ১ লক্ষ ১১ হাজার ২৭০। এ ছাড়া, ৩৪৮৭৩ ভোট পেয়ে সিপিএম প্রার্থী রয়েছেন দ্বিতীয় স্থানে। কংগ্রেস ৯২৮৪ এবং তৃণমূল ৫৩১৯টি ভোট পেয়েছে।
১৪ রাউন্ড গণনা শেষে ফলতায় বিজেপি প্রার্থী ৬২ হাজার ভোটে এগিয়ে। পেয়েছেন ৯৪৪৬০ ভোট। ৩২০৫৮ ভোট পেয়ে সিপিএম দ্বিতীয় স্থানে আছে। তৃণমূল প্রার্থী পেয়েছেন ৪৮৪৩ ভোট। তিনি চতুর্থ স্থানে।
নির্বাচন কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, ১৩ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী ৫৮ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন। তাঁর প্রাপ্ত ভোট ৮৭৩৬৭। ২৯১৩৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে সিপিএম। কংগ্রেস পেয়েছে ৭৮০২ এবং তৃণমূল পেয়েছে ৪৪৬৭টি ভোট।
দ্বাদশ রাউন্ডের গণনা শেষে ফলতায় বিজেপির প্রাপ্ত ভোট ৮০৩৯৮। ২৭৫৪৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। কংগ্রেস ৬৯১৮ এবং তৃণমূল ৪০৪৬টি ভোট পেয়েছে।
১১ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী দেবাংশুর প্রাপ্ত ভোট ৭২০৮২। ৪৪ হাজার ৮৯১ ভোটে তিনি এগিয়ে আছেন। ২৭১৯১ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন সিপিএমের শম্ভু কুড়মি। এ ছাড়া, কংগ্রেস ৬৮৪৪ এবং তৃণমূল ৩৮৭০ ভোট পেয়েছে।
দশম রাউন্ডের গণনা শেষে ফলতায় বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ৬৪২৩৮। তিনি ৩৮ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন। ২৫২৯৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। কংগ্রেস ৬৪২৯ এবং তৃণমূল ৩৩০৪টি ভোট পেয়েছে।
নবম রাউন্ডের শেষে বিজেপি ৩৪ হাজারের বেশি ভোটে এগিয়ে গেল। বিজেপি প্রার্থী দেবাংশুর প্রাপ্ত ভোট ৫৭,৩১৮। এ ছাড়া, ২৩ হাজার ৯৫টি ভোট পেয়ে সিপিএম প্রার্থী রয়েছেন দ্বিতীয় স্থানে। কংগ্রেস ৬২০০ এবং তৃণমূল ২৯০২টি ভোট পেয়েছে।
অষ্টম রাউন্ডের গণনা শেষে বিজেপির ব্যবধান আরও বাড়ল। ৫২৬২১ ভোট পেয়ে তারা ৩১ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছে। দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থী রয়েছেন। তিনি পেয়েছেন ২০৫৫৬ ভোট। এ ছাড়া, কংগ্রেস ৫২০৫ এবং তৃণমূল ২৫৭০টি ভোট পেয়েছেন।
সপ্তম রাউন্ডের গণনা শেষে ফলতায় ২৬ হাজারের বেশি ভোটে এগিয়ে গেল বিজেপি। তারা পেয়েছে ৪৪ হাজার ৭৯২ ভোট। এ ছাড়া, ১৮৪৫৩ ভোট পেয়ে সিপিএম দ্বিতীয় স্থানে রয়েছে। কংগ্রেস পেয়েছে ৪২০৭টি ভোট। তৃণমূলের প্রাপ্ত ভোট ২১২৩। বিজেপি প্রার্থী এগিয়ে আছেন ২৬৩৩৯ ভোটে।
ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে ফলতায় বিজেপি এগিয়ে ১৯৭০১ ভোটে। বিজেপি প্রার্থী পেয়েছেন ৩৭ হাজার ৪৭৪ ভোট। সিপিএম প্রার্থী ১৭৭৭৩ ভোট পেয়েছেন। কংগ্রেস পেয়েছে ৩৭৮৪টি ভোট। ১৯০৪টি ভোট পেয়ে ফলতায় তৃণমূল এখনও চতুর্থ।
পঞ্চম রাউন্ডের গণনা শেষেও ফলতায় ১৪ হাজারের ব্যবধান ধরে রেখেছে বিজেপি। তারা পেয়েছে ৩০৫৬২ ভোট। তৃণমূল এখনও চতুর্থ স্থানে। তারা পেয়েছে ১৬৮৫ ভোট। ১৬০৪৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। কংগ্রেস পেয়েছে ৩৫১০ ভোট।
চতুর্থ রাউন্ড শেষেও ফলতায় ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। তাঁর প্রাপ্ত ভোট ২৫ হাজার ৪৩৮। ১১৩৪৫ ভোট পেয়ে সিপিএম দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে কংগ্রেস পেয়েছে ২৯৯৬ ভোট। তৃণমূলের প্রাপ্ত ভোট ১৪০৫।
তৃতীয় রাউন্ড শেষে ফলতায় ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। তাঁর প্রাপ্ত ভোট ২১ হাজার ৫৮৩। ৭৩৪৬ ভোট পেয়ে সিপিএম দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে কংগ্রেস পেয়েছে ১৪৭০ ভোট। তৃণমূলের প্রাপ্ত ভোট ১০৬২।