BDO Suspend

তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগ, কমিশনের কোপে খণ্ডঘোষের জয়েন্ট বিডিও! সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত

শুক্রবার কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালাকে চিঠি দিয়ে জ্যোৎস্নাকে সাসপেন্ড করার বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে, অবিলম্বে ওই জয়েন্ট বিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ২০:২২
Election Commission orders suspension of Khandaghosh Block Joint BDO Jyotsna Khatun

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

তৃণমূলের হয়ে প্রচার করছেন খোদ জয়েন্ট বিডিও! এমনই অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। এ বার সেই অভিযোগে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। খণ্ডঘোষ ব্লকের জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুনকে নিলম্বিত (সাসপেন্ড) করার নির্দেশ দেওয়া হল। তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগ উঠেছিল। শুধু সাসপেন্ড নয়, ওই জয়েন্ট বিডিওর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছে কমিশন।

Advertisement

শুক্রবার কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালাকে চিঠি দিয়ে জ্যোৎস্নাকে সাসপেন্ড করার বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে, অবিলম্বে ওই জয়েন্ট বিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কমিশনের নির্দেশ মানা হচ্ছে কি না, তা জানিয়ে শনিবার সকাল ১১টার মধ্যে মুখ্যসচিবকে রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, শীঘ্রই জ্যোৎস্নার জায়গায় অন্য কাউকে দায়িত্ব দিতে হবে। এই চিঠির একটি কপি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকেও পাঠানো হয়েছে। নির্দেশ মতো পদক্ষেপ করার কথা উল্লেখ করেছে কমিশন।

রাজ্যের শাসকদল তৃণমূলের হয়ে ভোটপ্রচার করছেন জ্যোৎস্না! এমন অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। এক জন সরকারি আধিকারিক হয়ে কী ভাবে রাজনৈতিক দলের হয়ে প্রচার করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। কমিশনের দৃষ্টিআকর্ষণও করা হয়। এ বার সেই জয়েন্ট বিডিওর বিরুদ্ধে পদক্ষেপ করল কমিশন।

Advertisement
আরও পড়ুন