West Bengal Elections 2026

দিদি’কে কাছে পেয়ে হাত টেনে রাখলেন উৎসাহী মহিলারা, দ্রুত পরিস্থিতি সামলালেন মমতার রক্ষীরা

রবিবার পূর্ব বর্ধমানের জিটি রোডের বীরহাটায় মমতার পদযাত্রায় ভিড় ছিল চোখে পড়ার মতো। দলীয় নেতা-কর্মী থেকে মহিলা, শিশু, সকলেই হাত মেলাতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ২৩:৫২
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত টানার চেষ্টা উৎসাহীদের।

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত টানার চেষ্টা উৎসাহীদের। — নিজস্ব চিত্র।

পদযাত্রার সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোঁয়ার চেষ্টা করছিলেন অনেকেই। মহিলাদের একাংশ তাঁর হাত টেনে ধরার চেষ্টা করলেন। ভিড়ের মধ্যে খানিক অপস্তুত তৃণমূলনেত্রী। তবে সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামলে নেন।

Advertisement

রবিবার পূর্ব বর্ধমানের জিটি রোডের বীরহাটায় মমতার পদযাত্রায় ভিড় ছিল চোখে পড়ার মতো। দলীয় নেতা-কর্মী থেকে মহিলা, শিশু, সকলেই হাত মেলাতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে। ‘দিদি’কে হাতের নাগালে পেয়ে ফুল, উত্তরীয়, ছবি ইত্যাদি উপহার দেন অনেকে। মমতাও হাত মেলাতে মেলাতে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই সামান্য ছন্দপতন।

মহিলাদের সঙ্গে হাত মেলানোর সময়ে কয়েক জন মহিলা আবেগপ্রবণ হয়ে মুখ্যমন্ত্রীর হাত টেনে ধরে থাকেন। সামনের দিকে ঝুঁকে পড়েন তৃণমূলনেত্রী। দ্রুত পরিস্থিতির সামাল দেন নিরাপত্তারক্ষীরা। ওই মহিলাদের নমস্কার করে হাসিমুখে এগিয়ে যান মমতা। স্থানীয় তৃণমূল নেতারা জানিয়েছেন, সামান্য চোট পেয়েছেন নেত্রী। তার ছাপ অবশ্য পদযাত্রায় পড়তে দেননি তৃণমূলনেত্রী। শোয়ে কোনও বিঘ্ন ঘটেনি।

রবিবার সকাল থেকেই রোড শো ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে জেলা পুলিশ। শহর কার্যত নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়। বিকেল সাড়ে চারটে নাগাদ স্পন্দন কমপ্লেক্স থেকে বীরহাটা পর্যন্ত দলীয় প্রার্থী খোকন দাসের সমর্থনে ছিল রোড শো।

Advertisement
আরও পড়ুন