West Bengal Election 2026

ভোটের মুখে রাজ্যে সবচেয়ে বেশি বেআইনি মদ বাজেয়াপ্ত হয়েছে পশ্চিম মেদিনীপুরে! চলছে নাকা চেকিং

পশ্চিম মেদিনীপুর জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বেআইনি মদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০১:২৮
নষ্ট করা হচ্ছে বেআইনি মদ।

নষ্ট করা হচ্ছে বেআইনি মদ। — নিজস্ব চিত্র।

ভোটমুখী রাজ্যগুলি থেকে নিত্য দিন চোলাই, হিসাব বহির্ভূত নগদ-সহ বেআইনি জিনিসপত্র উদ্ধার করছে কেন্দ্র এবং রাজ্যের সংস্থাগুলি। নির্বাচন কমিশনের নির্দেশে চলছে কাজ। পশ্চিম মেদিনীপুর জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, চোলাই এবং বেআইনি ভাবে বিক্রি হওয়া মদ উদ্ধারে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা।

Advertisement

পশ্চিম মেদিনীপুর জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বেআইনি মদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত ১,৩২৯টি মামলা রুজু হয়েছে ওই জেলায়। গ্রেফতার হয়েছেন ৯০ জন। চোলাই মদ ৩৯,১৩২ লিটার, চোলাই মদ তৈরির উপকরণ ৪ লক্ষ ৯২ হাজার ২৮ লিটার, দেশি মদ ৩৬৩ লিটার, বিদেশি মদ ৪৯৩ লিটার, বিয়ার ৮৫০ লিটার বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে ১৬টি বাইক এবং দু’টি গাড়ি আটক করা হয়েছে।

আবগারি দফতরের এক আধিকারিক জানান, আনুমানিক ১২ কোটি ২৬ লক্ষ রাখার জিনিস উদ্ধার করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা ও নজরদারিতে বেআইনি মদের করবার রুখতে এবং ভিন্ন রাজ্য বা জেলা থেকে মদের অনুপ্রবেশ বন্ধ করতে জেলা জুড়ে দু’টি আন্ত রাজ্য চেকিম পয়েন্ট বসানো হয়েছে। ১২টি আন্তঃজেলা নাকা পয়েন্ট রয়েছে।

Advertisement
আরও পড়ুন