West Bengal Assembly Election 2026

চারটে তালিকা নাকি বেরিয়ে গিয়েছে? একটাও চোখে দেখতে পাইনি! চক্রান্ত চলছে: বেলদা থেকে কমিশনকে তোপ মমতার

জেলায় জেলায় ঘুরে বিধানসভা ভোটের প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পশ্চিম মেদিনীপুরে তাঁর দু’টি সভা রয়েছে। নারায়ণগড়ের মঞ্চ থেকে প্রার্থিবদলের ব্যাখ্যা দিয়েছেন মমতা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৩:১৭
প্রচারের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রচারের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

সারকথা
জেলায় জেলায় ঘুরে বিধানসভা ভোটের প্রচার করছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পশ্চিম মেদিনীপুরে তাঁর দু’টি এবং পূর্ব মেদিনীপুরে একটি সভা রয়েছে। প্রথমে নারায়ণগড়ের প্রার্থী প্রতিভা মাইতির সমর্থনে বেলদায় সভা করলেন মমতা। এর পর পাঁশকুড়া এবং ডেবরায় আরও দু’টি সভা রয়েছে।
আরও
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১২:৫৮ key status

নারায়ণগড়ে নাচলেন মমতা

নারায়ণগড়ের মঞ্চে আদিবাসী গানের সুরে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছেন মমতা।

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১২:৫৬ key status

প্রার্থিবদলের ব্যাখ্যা

নারায়ণগড়ে প্রার্থী পরিবর্তন করেছে তৃণমূল। তা নিয়ে স্থানীয় স্তরে ক্ষোভ রয়েছে। মমতা বলেন, ‘‘এখানে আগের প্রার্থীকে টিকিট দিতে পারিনি। অন্যদেরও তো সুযোগ দিতে হয়। কখনও কখনও সংখ্যালঘুদের, মেয়েদেরও সুযোগ দিতে হয়। কেউ যদি মনে করেন, আজীবন আমি একা থাকব আর কেউ থাকবে না, তা ভুল। সকলকে নিয়ে চলতে হবে। দল সকলের জন্য। ভাল কাজ করুন। করলে টিকিট পাবেন। যে কাজ করবেন না, দলকে তো সিদ্ধান্ত নিতেই হবে। টিকিট পাননি বলে আপনাকে বিরোধিতা করতে হবে, তা নয়। একটা আসন তো এক জনকেই দেওয়া যায়। সকলেই সম্মান পাবেন দল থেকে।’’

নারায়ণগড় থেকে প্রতিভা মাইতিকে প্রার্থী করেছে তৃণমূল।

Advertisement
timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১২:৪৯ key status

বিনা শর্তে প্রকল্প

মমতা বলেন, ‘‘স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে কোনও ধর্ম, বর্ণ, জাতি আমরা দেখি না। বিজেপিশাসিত রাজ্যে লক্ষ্মীর ভান্ডার টুকলি করেছিল। তাতেও বলেছে ফোন থাকলে পাবে না, টিভি থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না। এখানে কোনও শর্ত নেই। সকলে পান। লক্ষ্মীর ভান্ডার এখনও যাঁরা পাননি, কাজ চলছে। সকলেই পেয়ে যাবেন।’’

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১২:৪৭ key status

আধার কার্ডে চার ঘণ্টা

মমতা বলেন, ‘‘আমার নিজের আধার কার্ড করতেও চার ঘণ্টা সময় লেগেছে। আর এখন বলছে, নো পপ আপ! যাদের কাছ থেকে আধার কার্ডের জন্য টাকা নিয়েছে, ফেরত দিতে হবে। আগে নোটবন্দির জন্য লাইন দিতে হয়েছে। এখন ভোটবন্দির জন্য। এসআইআর মানেই সর্বনাশ। বিজেপির জেতার কোনও সম্ভাবনা নেই। চক্রান্ত হচ্ছে।’’

Advertisement
timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১২:৪৫ key status

বিজেপির চার্জশিট নিয়ে

কলকাতায় এসেছে তৃণমূলের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করেন অমিত শাহ। তাকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘প্রথম চার্জশিট তো মোদী আর অমিত শাহের বিরুদ্ধে হওয়া উচিত। ওঁরা অশান্তি লাগিয়ে ক্ষমতায় এসেছেন।’’ প্রশাসনে কমিশনের রদবদল প্রসঙ্গে তিনি বলেন, ‘‘প্রশাসনে ভাগাভাগি আগে কোনও দিন ছিল না। ভাল ভাল অফিসারদের সরিয়ে দিচ্ছে, যারা কাজ করত।’’

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১২:৪৪ key status

বিরোধীরা দুধেভাতে

মমতা বলেন, ‘‘মেদিনীপুরে অনেক অত্যাচার করেছে সিপিএম। অনেক খুন করেছে। আমি যখন বিরোধী ছিলাম, অনেক সয়েছি। এখন তো রাজ্যে বিরোধীরা নেচে বেড়াচ্ছে। দুধেভাতে আছে। কোনও মিছিল বা মিটিং আমরা আটকাই না। কারণ গণতন্ত্রকে শ্রদ্ধা করি।’’

Advertisement
timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১২:৪২ key status

ঘাটাল মাস্টার প্ল্যান

মমতা বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক টাকাও দেয়নি। আমরা কাজ শুরু করেছি। দেড় হাজার কোটি টাকা দিয়ে দিয়েছি।’’

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১২:৪২ key status

কমিশনকে তোপ

নারায়ণগড়ের সভা থেকে মমতা তোপ দেগেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। বলেন, ‘‘ওরা বলছে চারটে তালিকা নাকি বেরিয়ে গিয়েছে। একটাও চোখে দেখতে পাইনি। চক্রান্ত চলছে।’’

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১২:৩৯ key status

সংগ্রামের মাটি

নারায়ণগড় থেকে মমতা বলেন, ‘‘মেদিনীপুর স্বাধীনতা আন্দোলনের মাটি, এখানে স্বাধীনতার আগেই স্বাধীন সরকার হয়েছিল। এটা সংগ্রামের মাটি। আন্দোলনের মাটি। আমি এখানকার প্রত্যেকটা রাস্তাঘাট চিনি। সিপিএম এখানে অনেক খুন, অত্যাচার করেছে।’’

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১২:৩৬ key status

মেদিনীপুরে মমতা

জেলায় জেলায় ঘুরে বিধানসভা ভোটের প্রচার করছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পশ্চিম মেদিনীপুরে তাঁর দু’টি সভা রয়েছে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন