West Bengal Assembly Election 2026

‘স্লো কাউন্টিং’ হতে পারে! ভয় পাবেন না, গণনা নিয়ে দলের কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় ঘুরে বিধানসভা নির্বাচনের প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও কখনও দিনে চার থেকে পাঁচটি করেও জনসভা করছেন। শনিবার তাঁর কর্মসূচি রয়েছে হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৪:৩১
বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

সারকথা
জেলায় জেলায় ঘুরে বিধানসভা নির্বাচনের প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও কখনও দিনে চার থেকে পাঁচটি করেও জনসভা করছেন। শনিবার তাঁর কর্মসূচি রয়েছে হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায়। উলুবেড়িয়া, বারুইপুর, ভাঙড়, সোনারপুরে জনসভা করবেন তিনি। রাজ্যের সর্বত্র গিয়ে মমতা জানাচ্ছেন, ২৯৪টি আসনে তিনিই প্রার্থী। তাঁর কথা মনে করেই তৃণমূল প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন মানুষের কাছে। সঙ্গে এসআইআর এবং ‘বহিরাগত’ তত্ত্বে আক্রমণ শানাচ্ছেন বিজেপির বিরুদ্ধে।
আরও
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৪:১২ key status

গণনা নিয়ে কর্মীদের নির্দেশ

৪ মে ভোটগণনা হবে। সে দিন কী করতে হবে, দলের কর্মীদের তা নিয়ে বিশেষ নির্দেশ দিয়েছেন মমতা। বলেছেন, ‘‘ইভিএম মেশিন ১ থেকে ১০০০ গুনতে হবে। মেশিনের প্রতিটি বোতাম টিপে দেখতে হবে সেই ভোট সেখানে পড়ছে কি না। ভিভিপ্যাট ছাড়়া ইভিএম মেশিন পরীক্ষা করা যাবে না। ভোটের দিন ওরা বদমায়েশি করে মেশিন খারাপ করে দেবে। যত ক্ষণ নতুন মেশিন না-আনা হচ্ছে, তাতে ভোট করতে দেবেন না। নয়তো মেশিনে চিপ ঢুকিয়ে দিতে পারে।’’ এর পরেই গণনা প্রসঙ্গে মমতা বলেন, ‘‘ভোট থেকে গণনা, ওরা স্লো পোলিং করবে। স্লো কাউন্টিং করবে। প্রথমেই ওরা রটিয়ে দেবে তৃণমূল হারছে। কিন্তু সূর্যোদয় বিজেপি দিয়ে হলে সূর্যাস্ত করবে তৃণমূল। শেষে দেখবেন তৃণমূলই জিতেছে। আমরা আগের চেয়ে বেশি আসনে জিতব।’’

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৪:০৫ key status

স্লো কাউন্টিং

মমতার অভিযোগ, ‘স্লো পোলিং’ এবং ‘স্লো কাউন্টিং’ করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। প্রথমেই রটিয়ে দেওয়া হবে, তৃণমূল হারছে। তাঁর কথায়, ‘‘ভয় পাবেন না। সূর্যোদয় বিজেপি দিয়ে হলে সূর্যাস্ত করবে তৃণমূল। শেষে দেখবেন তৃণমূল জিতছে। আগের চেয়ে বেশি আসনে জিতব। শুধু নিজের ভোট নিজে দেবেন।’’

Advertisement
timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৩:৫৪ key status

কেন্দ্রীয় সংস্থার তৎপরতা

পশ্চিমবঙ্গে ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা প্রসঙ্গে মমতা বলেন, ‘‘বিজেপির বাড়িতে, কংগ্রেসের বাড়িতে, সিপিএমের বাড়িতে তো হানা দেওয়া হয় না। যত দোষ তৃণমূলের। আমি বিশ্বাস করি আমার দলের লোকেরা টাকার কাছে মাথা নত করে না। লড়াই করে। এটা আমাদের বদলার লড়াই। আমি যদি যোদ্ধা হই, মা-বোনেরা আমার সহযোদ্ধা।’’ তিনি আরও বলেন, ‘‘বিজেপির তাঁবেদারি করতে যারা এসেছে, তাদের বলে রাখছি, বিজেপি চিরকাল থাকবে না। মানুষ কিন্তু তখন বদলা নেবে। দিল্লি থেকে বিজেপিকে উৎখাতের সূচনা হোক বাংলার মাটি থেকে।’’

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৩:৫১ key status

বিজেপিকে কটাক্ষ

বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘দেশটাকে লুটেপুটে খাচ্ছ। সর্বনাশ করে দিয়েছে দেশটার। সৌদি আরবে গিয়ে সেখানকার নেতার সঙ্গে কোলাকুলি করার সময় তো হিন্দু-মুসলিম দেখো না! ওমানে এত গোমাংস রফতানি করা হয়। আর বাংলায় মাছ-মাংস বন্ধ করতে চাইছে।’’

Advertisement
timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৩:৫০ key status

মাটিতে পরাস্ত হতে হবে

মমতা বলেন, ‘‘লোকসভায় পরাস্ত হয়েছ। এ বার মাটিতে পরাস্ত হতে হবে। বাংলাই পথ দেখাবে।’’

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৩:৫০ key status

তৃণমূলের কর্মীদের বার্তা

তৃণমূলের  কর্মীদের ভোটের মেশিন ভাল করে পরীক্ষা করে দেখার বার্তা দিয়েছেন মমতা। বলেছেন, ‘‘সব বোতাম টিপে পরীক্ষা করে দেখবেন, ঠিক জায়গায় ভোট পড়ছে কি না।  কোনও মেশিন খারাপ হলে তাতে ভোট করতে দেবেন না। যত ক্ষণ না নতুন মেশিন আনা হচ্ছে। না হলে চিপ ঢুকিয়ে দেবে। নিজের ভোট নিজে দেবেন।’’

Advertisement
timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৩:৪৪ key status

বাঙালি হেনস্থা প্রসঙ্গে

মমতা বলেন, ‘‘বাংলার লোকেরা অন্য রাজ্যে গেলে তাঁদের হেনস্থার শিকার হতে হয়। আমরা যদি বাইরে বহিরাগত হই, তোমরা কেন হবে না বাংলায় বহিরাগত?’’

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৩:৪১ key status

৯৮ সাল থেকে লড়ছি

মমতা বলেন, ‘‘ডিলিমিটেশন চেয়েছিল। দেশ ভাগ করতে চেয়েছিল। বিল এনে মহিলাদের আসন দিতে হয় না আমাদের। লোকসভায় নির্বাচিত মহিলা সাংসদদের সংখ্যা ৩৬ শতাংশ। রাজ্যসভায় ৪৬ শতাংশ। এমন আর কোথাও নেই। বিজেপির শিক্ষা নেওয়া উচিত। মহিলা সংরক্ষণের জন্য ৯৮ সাল থেকে আমি লড়ছি।’’

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৩:৩৮ key status

বদলার হুঁশিয়ারি

মমতা বলেন, ‘‘বিজেপির কাজ করতে যারা এসেছে, তাদের বলে রাখছি। বিজেপি কাল থাকবে না। মানুষ বদলা নেবে।’’

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৩:৩৮ key status

মহিলা বিল নিয়ে

মহিলা বিল নিয়ে সংসদে কেন্দ্র যে ধাক্কা খেয়েছে, তাকে কটাক্ষ করেছেন মমতা। বলেছেন, ‘‘বিজেপির পতন শুরু হয়ে গিয়েছে। বিজেপিকে আমরা হারিয়েছি। মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা তো নেই। অন্যের সমর্থনে কুর্সিতে বসে আছে। সব যাবে।’’

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১২:১২ key status

হাওড়ায় মমতা

মমতার শনিবারের প্রথম জনসভা হাওড়ার উলুবেড়িয়ায়। উলুবেড়িয়া পূর্বে পাঁচলা নেতাজি সঙ্ঘের মাঠে জনসভা করছেন তিনি। তৃণমূল প্রার্থী গুলসান মল্লিক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিমল দাস ও পুলক রায়ের সমর্থনে তাঁর এই সভা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন