West Bengal Assembly Election 2026

১ জুন থেকে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে সফর করতে পারবেন, কুলটির সভা থেকে ঘোষণা অমিত শাহের

পশ্চিম বর্ধমানের কুলটিতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সভা থেকেও রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৪:২৬
অমিত শাহ।

অমিত শাহ। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৫:০৩ key status

১ জুন থেকে মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা

১ জুন থেকে মহিলারা সরকারি বাসে চড়লে টিকিট লাগবে না বলে জানালেন শাহ। অবশ্য এই প্রতিশ্রুতি বিজেপি তাদের ইস্তাহারে আগেই জানিয়েছে। কুলটির সভা থেকে নির্দিষ্ট তারিখের কথাও জানিয়ে দিলেন শাহ। 

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৪:২৬ key status

ফের নারী নিরাপত্তা নিয়ে তোপ শাহের

রাজ্যের মা-বোনেরা সুরক্ষিত নয় বলে ফের অভিযোগ করলেন শাহ। এই প্রসঙ্গে সন্দেশখালি এবং আরজি করের ঘটনার প্রসঙ্গ উত্থাপন করেন। একই সঙ্গে তাঁর আশ্বাস, বিজেপি রাজ্যে সরকার গঠন করার পর মহিলারা  মধ্যরাতেও নিরাপদে চলাফেরা করতে পারবেন। কেউ তাঁদের দিকে তাকানোর সাহস পাবে না।

Advertisement
timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৩:৫৭ key status

ফের উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি

কুলটির সভায় শাহের হুঁশিয়ারি, দিদির গুন্ডারা ২৩ তারিখের ভোটে গুন্ডামি করার চেষ্টা করলে উল্টো ঝুলিয়ে সোজা করবে বিজেপি। 

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৩:৫৩ key status

বেছে বেছে অনুুপ্রবেশকারী তাড়াব: শাহ

কুলটির সভায় শাহ বলেন, “আগামী ৫ তারিখ (মে) বিজেপিকে সরকার গড়তে দিন। তার পর বাংলা থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বাংলা থেকে বার করব।” 

Advertisement
timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৩:১২ key status

কুলটিতে সভা শাহের

পশ্চিম বর্ধমানের কুলটিতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন