নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
মোদী বলেন, “যারা বাংলার সর্বনাশ করেছে, ৪ মে-র পর বেছে বেছে তাদের হিসাব হবে।”
মোদী বললেন, “বাংলায় মহিলারা আর সুরক্ষিত নয়। অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল সরকার অপরাধীদের পক্ষে। মহিলাদের সুরক্ষা দিতে পারে বিজেপিই।”
আসানসোলের সভায় প্রধানমন্ত্রী বললেন, “বাংলায় তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। বাংলায় পরের সরকার ডবল ইঞ্জিন সরকার হবে। ৪ মে-র পর বাংলা উন্নয়নের এক নতুন যুগে প্রবেশ করবে।”
মোদী বললেন, “আসানসোলে তৃণমূলের আমলে কয়লার কালোবাজারি বেড়েছে। কয়লা মাফিয়া, বালি মাফিয়া, মাটি মাফিয়ারা বোঝা হয়ে গিয়েছে।”
প্রধানমন্ত্রী বলছেন, “গোটা দেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু পিছিয়ে বাংলা। উন্নতির জন্য তৃণমূলমুক্ত বাংলা চাই।”
বিধানসভা ভোটের প্রচারে ফের রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বেলায় তিনি সভা করেছেন পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। দ্বিতীয় সভাটি তিনি করছেন আসানসোলের পোলো গ্রাউন্ড ময়দানে।