গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
প্রথম দফায় সকাল ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে বাঁকুড়া বিধানসভা আসনে। সেখানে ভোটের হার ২২.০৫ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত সবচেয়ে কম পড়েছে কোচবিহার দক্ষিণ আসনে— ১৫.৫৭ শতাংশ। নন্দীগ্রামে ভোট পড়েছে ১৯.১১ শতাংশ। বহরমপুরে ভোট পড়েছে ১৯.৮৮ শতাংশ।
তামিলনাড়ুতে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৭.৬৯ শতাংশ।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সকাল ৯টা পর্যন্ত আলিপুরদুয়ার ভোট পড়েছে ১৭.৭০ শতাংশ। রাজ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। সেখানে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৫১ শতাংশ। তার পরেই রয়েছে বাঁকুড়া। সেখানে ২০.২০ শতাংশ ভোট পড়েছে। সকাল ৯টা পর্যন্ত রাজ্যে সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে। সেখানে ভোটের হার ১৬.৯৬ শতাংশ।
সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ১৮.৭৬ শতাংশ।
প্রথম দফার ভোটে ১৫২টি কেন্দ্রে মোট ১৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ১৬৭ জন।
কোচবিহারে রয়েছে ৯টি আসন।
আলিপুরদুয়ারে আছে ৫টি আসন।
জলপাইগুড়িতে রয়েছে ৭টি আসন।
কালিম্পঙে বিধানসভা আসন রয়েছে ১টি।
দার্জিলিঙে আছে ৫টি আসন।
উত্তর দিনাজপুরে আছে ৯টি আসন।
দক্ষিণ দিনাজপুরে রয়েছে ৬টি আসন।
মালদহে ১২টি বিধানসভা আসন রয়েছে।
মুর্শিদাবাদে রয়েছে ২২টি আসন।
পূর্ব মেদিনীপুরে আছে ১৬টি আসন।
পশ্চিম মেদিনীপুরে রয়েছে ১৫টি আসন।
ঝাড়গ্রামে ৪টি বিধানসভা আসন রয়েছে।
পুরুলিয়ায় ৯টি আসন রয়েছে।
বাঁকুড়ায় রয়েছে ১২টি আসন।
পশ্চিম বর্ধমানে রয়েছে ৯টি আসন।
বীরভূমে আছে ১১টি আসন।
বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। গোটা উত্তরবঙ্গ, গোটা পশ্চিমাঞ্চল, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে ভোটগ্রহণ রয়েছে। সব মিলিয়ে রাজ্যের মোট ১৫২টি আসনে ভোট রয়েছে বৃহস্পতিবার।