সরাসরি
West Bengal Post-Poll Violence

ক্যানিংয়ে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ! পাথরের আঘাতে জখম বেশ কয়েকজন, অভিযোগ অস্বীকার তৃণমূলের

ভোটগণনার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির অভিযোগ উঠে আসতে শুরু করেছে। গোলমাল বন্ধ করতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। বৃহস্পিতবারও মালদহ এবং দক্ষিণ ২৪ পরগনায় অশান্তির অভিযোগ উঠেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১০:৪৫
ক্যানিং পশ্চিমের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ছড়ায় বুধবার।

ক্যানিং পশ্চিমের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ছড়ায় বুধবার। — নিজস্ব চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১০:০২ key status

ক্যানিংয়ে উত্তেজনা!

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। অভিযোগ, আচমকাই বিজেপি কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন বলে দাবি পদ্মশিবিরের। গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল শিবির।

timer শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৯:৫৩ key status

মালদহে বিজেপি সমর্থককে খুনের অভিযোগ

মালদহের ইংরেজবাজারে এক বিজেপি সমর্থককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। নিহতের নাম কিশান হালদার। পরিবারের দাবি, রাতে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খুন করা হয়েছে। হাসুয়া দিয়ে কিশানকে কোপানো হয়েছে বলে অভিযোগ। যদিও ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও যোগ রয়েছে কি না, তা স্পষ্ট নয়। স্থানীয় সিপিএম  নেতা বাচ্চু মণ্ডলের দাবি, নেশা ও জুয়া খেলা ঘিরে গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে।

Advertisement
timer শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৯:৪৭ key status

অশান্তির অভিযোগ!

ভোটগণনার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির অভিযোগ উঠে আসতে শুরু করেছে। গোলমাল বন্ধ করতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। বৃহস্পিতবারও মালদহ এবং দক্ষিণ ২৪ পরগনায় অশান্তির অভিযোগ উঠেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন