West Bengal Elections 2026

দ্বিতীয় দফার নির্বাচনের মুখেই এক রাতে গ্রেফতার ৮০৯ জন! প্রাক্‌নির্বাচনী বিক্ষিপ্ত অশান্তির মাঝে জানাল নির্বাচন কমিশন

প্রথম দফার ভোটপর্ব মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই মিটেছে। দ্বিতীয় দফাও একইরকম শান্তিপূর্ণ ভাবে মেটাতে বদ্ধপরিকর কমিশন। তবে দ্বিতীয় দফার ভোটমুখী এলাকাগুলিতে কিছু বিক্ষিপ্ত অশান্তির অভিযোগও উঠে আসতে শুরু করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৩:১৭

— প্রতীকী চিত্র।

দ্বিতীয় দফার ভোটের আগে জেলায় জেলায় নজরদারিতে আরও জোর দিচ্ছে কমিশন। ইতিমধ্যে বিক্ষিপ্ত কিছু গোলমালের অভিযোগও উঠে এসেছে। এরই মধ্যে কমিশন জানাল, সোমবার রাতে মোট ৮০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

বুধবার রাজ্যের সাত জেলায় ১৪২টি আসনে ভোট রয়েছে। প্রথম দফার ভোটপর্ব মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই মিটেছে। দ্বিতীয় দফাও একই রকম শান্তিপূর্ণ ভাবে মেটাতে বদ্ধপরিকর কমিশন। তবে দ্বিতীয় দফার ভোটমুখী এলাকাগুলিতে কিছু বিক্ষিপ্ত অশান্তির অভিযোগও উঠে আসতে শুরু করেছে। সোমবার সকালে গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের গাড়ির উপর হামলার অভিযোগ ওঠে। পরে দুপুর প্রায় ১২টা নাগাদ আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতেও হামলার অভিযোগ ওঠে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নাদনঘাটেও মারপিটের অভিযোগ উঠে আসে সোমবার।

অন্য দিকে দ্বিতীয় দফা ভোট শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করার জন্য পুলিশি ধরপাকড়ও শুরু হয়েছে। রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত ১০৯৫ জন ‘ঝামেলাবাজ’কে গ্রেফতার করে পুলিশ। এ বার জানা গেল, সোমবার রাতে আরও ৮০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ৮০৯ জনের মধ্যে কোন জেলা থেকে কত জনকে পাকড়াও করা হয়েছে, তা প্রাথমিক ভাবে জানা যায়নি।

সোমবার সকাল পর্যন্ত যে হিসাব পাওয়া গিয়েছিল, তাতে গ্রেফতারির নিরিখে সবার উপরে ছিল পূর্ব বর্ধমান জেলা। ওই জেলায় ৪৭৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। দক্ষিণ ২৪ পরগনায় গ্রেফতার করা হয়েছিল ২৪৬ জনকে। নদিয়ায় গ্রেফতারির সংখ্যা ছিল ৩২। হুগলি, উত্তর ২৪ পরগনায় গ্রেফতার করা হয়েছিল যথাক্রমে ৪৯ জন এবং ৩১৯ জনকে।

Advertisement
আরও পড়ুন