Utsav Mukherjee Missing

‘কোথায় ছিলাম? কী হয়েছিল? কলকাতায় ফিরে বলব’, দিল্লি থেকে জানালেন উৎসব, স্ত্রী মৌপিয়া আর কী বললেন?

২ এপ্রিল আচমকাই ছড়িয়ে পড়ে পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের নিখোঁজ হওয়ার খবর। এই ঘটনার ২৬ দিন পরে কী জানালেন পরিচালক নিজে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৪:০৭
দিল্লিতে একান্তে সময় কাটাতে চান উৎসব এবং মৌপিয়া।

দিল্লিতে একান্তে সময় কাটাতে চান উৎসব এবং মৌপিয়া। ছবি: সংগৃহীত।

পরিচালক উৎসব মুখোপাধ্যায় জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। আপাতত স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে সময় কাটাতে চান। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন পরিচালক। গত ২৪ দিন ধরে কোনও খোঁজ ছিল না তাঁর। রবিবার জানতে পারা যায়, উৎসব দিল্লিতে রয়েছেন। তারও দিন দুই পরে, মঙ্গলবার মুখ খুললেন পরিচালক।

Advertisement

আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় পরিচালকের সঙ্গে। উৎসব বলেন, “এই কয়েকটা দিন মৌপিয়ার উপরে যা ঝড় গিয়েছে, তা অকল্পনীয়। তাই স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটাতে চাই।” কিন্তু, কেন এই ভাবে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি? কেনই বা পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি? প্রশ্ন উঠতে পরিচালক বলেন, “আমি এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলতে চাই না। একটু থিতু হতে চাই। কয়েক দিনের মধ্যে কলকাতায় ফিরব।”

এই মুহূর্তে মৌপিয়া এবং উৎসব একসঙ্গে রয়েছেন। রবিবার আনন্দবাজার ডট কম-কে মৌপিয়া জানিয়েছিলেন, তাঁর স্বামী কোনও এক পরিচিতের বাড়িতে রয়েছেন। সেই পরিচিতই তাঁকে ফোন করে এই খবর দিয়েছেন। এখনও কি সেখানেই আছেন তাঁরা?

মৌপিয়া বলেন, “না, বন্ধুর বাড়িতে থাকছি না আমরা। দিল্লিতেই একটা হোটেলে রয়েছি। কয়েকটা দিন এখানেই থাকব। ভোট আর আমাদের এ বছর দেওয়া হবে না। নিজেদেরও একটু সময় চাই। কিছু দিন একসঙ্গে কাটিয়ে শহরে ফিরব আমরা।” মঙ্গলবারই দিল্লি পৌঁছোন উৎসবের স্ত্রী মৌপিয়া। কয়েক দিন পরে কলকাতায় ফিরবেন তাঁরা। তার পরেই পুরো ঘটনা খোলসা করতে চান পরিচালক।

Advertisement
আরও পড়ুন