ONGC Recruitment 2025

বিভিন্ন বিভাগে পরামর্শদাতা নিয়োগ করবে ওএনজিসি, কী ভাবে আবেদন করবেন?

মাসে ৪০ হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ২১:০৫
ONGC.

ছবি: সংগৃহীত।

কর্মী নিয়োগ করবে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)। মোট ১৫টি শূন্যপদ রয়েছে। জুনিয়র কনসালট্যান্ট এবং অ্যাসোসিয়েট কনসালট্যান্ট পদে কর্মী প্রয়োজন।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

উল্লিখিত পদে ওএনজিসির অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করা হবে। তাঁদের কেন্দ্র অনুমোদিত জেনারেল অপারেটর সার্টিফিকেট, রেডিয়ো টেলিফোনি জেনারেল, রেডিয়ো টেলিফোনি রেস্ট্রিক্টেড, রেডিয়ো টেলিফোনি ইনল্যান্ড মেরিন বিভাগের সার্টিফিকেট অফ প্রফিশিয়েন্সি থাকা আবশ্যক।

মাসে ৪০ হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে। আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৬৪ বছর হওয়া প্রয়োজন। নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে।

নিয়োগ সংক্রান্ত শর্তাবলি:

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। আগ্রহীরা আবেদন জানাতে পারবেন অনলাইনে। ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ জানিয়ে দেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত আরও তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন