Apprentice Recruitment

শিক্ষানবিশির সুযোগ ডিআরডিও অধীনস্থ প্রতিষ্ঠানে, কারা আবেদন করতে পারবেন?

ইন্টারভিউয়ের মাধ্যমে মেধা যাচাই করা হবে। ভাতা হিসাবে মাসে ৮ থেকে ৯ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ২০:৫৭
DRDO.

ছবি: সংগৃহীত।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও) অধীনস্থ প্রতিষ্ঠানে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) প্রয়োজন। ইনস্টিটিউট ফর সিস্টেমস স্টাডিজ় অ্যান্ড অ্যানালিসিসে মোট ১০টি শূন্যপদ রয়েছে। ওই প্রতিষ্ঠানেই নিযুক্তদের এক বছরের প্রশিক্ষণ চলবে।

Advertisement

কম্পিউটার সায়েন্সে স্নাতক কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের শিক্ষানবিশ হিসাবে বেছে নেওয়া হবে। ২০২২ থেকে ২০২৪ শিক্ষাবর্ষে যাঁরা স্নাতক হয়েছেন বা ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, শুধুমাত্র তাঁদের আবেদনই এই ক্ষেত্রে গ্রাহ্য হবে। তবে, যাঁরা এর আগে শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরা আবেদনের সুযোগ পাবেন না।

প্রতি মাসের ভাতা হিসাবে ৮ থেকে ৯ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের মেধা যাচাই করা হবে। আবেদনের জন্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমে নাম নথিভুক্ত করে নেওয়া আবশ্যক।

এর পরে আগ্রহীরা ইমেল মারফত জীবনপঞ্জি, নাম নথিভুক্তকরণের প্রমাণপত্র এবং অন্যান্য নথি-সহ আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি। এই বিষয়ে আরও জানতে ডিআরডিও-র ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন